সুদীপ দাস , ৬ ডিসেম্বর:- ঝাঁটা হাতে রাস্তা ঝাঁট দিতে নেবে পড়লেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। রবিবার পোলবা দাদপুর ব্লকের সুগন্ধার গটু বাজার এলাকায় বিজেপির স্বচ্ছ ভারত অভিযানে যোগ দেন সাংসদ লকেট। সেখানে তিনি ঝাঁটা হাতে রাস্তা ঝাঁট দেন। এদিন লকেট চ্যাটার্জির সাথে উপস্থিত ছিলেন বহু বিজেপির নেতা কর্মীরা। এদিন সাংসদ লকেট চ্যাটার্জী বলেন বাংলার দুর্নীতিকে দূর করতে স্বচ্ছতার প্রয়োজন আছে। ২০২১ এ ঐক্যবদ্ধ হয়ে বাংলা থেকে তৃণমূল সরকার হটিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করতে হবে।
Related Articles
এবার হচ্ছে না বিষ্ণুপুরের প্রাচীন ঐতিহ্য রাবণ কাটা নৃত্য।
বাঁকুড়া , ২৮ অক্টোবর:- উমা বিসর্জনের দিনেই রাবণ কাটা উৎসবে মাতেন বাঁকুড়ার বিষ্ণুপুর শহরবাসী। দশমী থেকে তিনদিন বাংলার প্রাচীন জনপদে পাড়ায় পাড়ায় চলে জাম্বুবান সুগ্রীব বিভীষণ হনুমানদের নৃত্য। দ্বাদশীর গভীর রাতে রঘুনাথজির মন্দিরে রাবণ বধের মধ্য দিয়ে শেষ হয় শতাব্দী প্রাচীন এই উৎসব। কিন্তু এ বছর ছবিটা অন্যরকম এবছর হচ্ছে না পারায় পারায় নৃত্য। শুধুমাত্র […]
উত্তপ্ত লিলুয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসে জখম পুলিশ কর্মী।
হাওড়া , ৭ জুন:- দুই দলের গন্ডগোলকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার লিলুয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে জখম হন এক পুলিশ কর্মী। দুই দলের গন্ডগোলের জেরে সোমবার উত্তপ্ত হয়ে উঠল লিলুয়ার ‘সি’ রোড। লাঠি ও ধারাল অস্ত্র নিয়ে সংঘর্ষ হয় উভয়পক্ষের মধ্যে। বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় আহত হন এক পুলিশ কর্মী। […]
শিবপুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু। চাঞ্চল্য।
হাওড়া, ২৬ মার্চ:- হাওড়ার শিবপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। এলাকারই একটি বহুতল আবাসনের সি ব্লকের ছাদ থেকে পড়ে এদিন বিকেলে মৃত্যু হয় সিএ পাঠরত প্রিন্স ওরফে ঋত্বিক সারডার(২২)। শুক্রবার বিকেল চারটে নাগাদ ওই ঘটনা ঘটে বলে পরিবার সূত্রে জানা গেছে। জানা গেছে, এদিন বিকেলে বহুতলের ছাদ থেকে নিচে পড়ে যান ওই যুবক। তাকে […]








