কলকাতা , ৬ ডিসেম্বর:- ৭ ডিসেম্বর সোমবার থেকে বাড়তি মেট্রো চালাবে মেট্রো রেল কর্তৃপক্ষ। শনিবার ট্যুইটে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এতদিন শহরে চলত ১৯০টি মেট্রো। সোমবার থেকে শনিবার পর্যন্ত মেট্রোর সংখ্যা বেড়ে হবে ২০৪ টি। সময়েরও পরিবর্তন করা হয়েছে। সোমবার থেকে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ৮ টার পরিবর্তে সকাল ৭টা থেকে। অর্থাৎ, সকালে নোয়াপাড়া থেকে ৮:০৯ মিনিটের বদলে প্রথম মেট্রো ছাড়বে ৭:০৯ মিনিটে। রাত ৯টার পরিবর্তে শেষ মেট্রো ছাড়বে ৯টা ৩০ থেকে। কবি সুভাষ থেকেও ৮:৫৫ মিনিটের বদলে শেষ মেট্রো ছাড়বে ৯:২৫ মিনিটে। সকাল-সন্ধ্যায় অফিসের টাইমে ৭ মিনিটের ব্যবধানে মেট্রো চালানো হবে। বয়স্ক, মহিলা এবং বাচ্চাদের (১৫ বছরের নীচে) ক্ষেত্রে কোনও ই-পাস লাগছে না। সকাল ৭টা থেকে ৮:৩০ এবং রাত ৮ টার পর থেকে ই-পাসের প্রয়োজন হবে না। তবে টোকেনের ব্যবহার এখনও চালু হচ্ছে না। কেবলমাত্র স্মার্টকার্ড ব্যবহার করেই মেট্রো পরিষেবা উপভোগ করতে পারবেন যাত্রীরা।
Related Articles
আইপিএলের প্রস্তুতি শুরু ফ্র্যাঞ্চাইজি মালিকদের ।
স্পোর্টস ডেস্ক , ৭ আগস্ট:- বিসিসিআইয়ের নির্দেশিকা মেনেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিল ফ্র্যাঞ্চাইজিগুলি । ভারত ছাড়ার আগে সব ক্রিকেটারদের এক জায়গায় জড়ো হতে বলা হয়েছে বলে সূত্রের খব র। করোনা পরিস্থিতিতে বিসিসিআইয়ের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর বা এসওপি অনুযায়ী আইপিএলের প্রস্তুতি নিতে ২০ অগাস্টের পর সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছবে দলগুলি। আরবে পৌঁছনোর আগে সব দলের […]
তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগে থানার সামনে বিক্ষোভ অটো চালকদের।
হাওড়া, ২৪ জুলাই:- প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ তুললেন অটো চালকরা। গায়ের জোরে বেশ কিছু অটোকে আটকে রাখার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। হাওড়া পুরসভার ৬৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুবীর রাউতের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ তুলেছেন অটো ইউনিয়নের সদস্যরা। লিলুয়ার ভট্টনগর স্ট্যান্ডে নতুন অটোকে জায়গা দেওয়া নিয়েই ঝামেলার সূত্রপাত। এই ঝামেলা শুরু হয়েছে গত তিন […]
হাওড়ায় লাইনচ্যুত শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস।
হাওড়া, ৯ নভেম্বর:- হাওড়ায় লাইনচ্যুত শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, সাতসকালে ফের ট্রেন দুর্ঘটনা। দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় ডাউন শালিমার সেকন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস। আজ ভোরের ঘটনা। শালিমার স্টেশনের দিকে যাওয়ার সময় ঘটে ওই ঘটনা। সূত্রের খবর, এক নম্বর লাইন থেকে যাওয়ার কথা থাকলেও এক্সপ্রেসটি কোনও ভাবে দু’নম্বর লাইনে চলে আসে। লাইনচ্যুত হয় এক্সপ্রেসের […]





