হুগলি , ৫ ডিসেম্বর:- রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রিষড়া গ্যাস অফিসের সামনে ব্যাপক বিক্ষোভ দেখালো তৃণমূল । শনিবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, কৃষি আইন বাতিলের দাবি সহ একাধিক দাবিতে এদিন বিক্ষোভ দেখায় তৃণমূল দলের নেতা কর্মীরা। এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রিষড়া পুরসভার প্রশাসক বিজয় সাগর মিশ্র, উপপ্রশাসক জাহিদ হাসান খান, কো-অডিনেটার মনোজ গোস্বামি, শুভজিত সরকারসহ পুরসভার অন্যান্য সদস্য ও তৃণমূল দলের নেতা কর্মীরা।পুরপ্রশাসক বিজয় সাগর মিশ্র বলেন যেভাবে বিজেপির কেন্দ্রীয় সরকার মানুষের কথা না ভেবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে প্রথম থেকেই তার প্রতিবাদ জানিয়ে আসছে তৃণমূল।তৃণমূল সরকার সব সময় সাধারণ মানুষের পাশে আছে।
Related Articles
ভ্যালেন্টাইন্স-ডে তে অভিনব কর্মসূচি মগরা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের।
প্রদীপ বসু, ১৪ ফেব্রুয়ারি:- ভ্যালেন্টাইন্স ডে তে এক অভিনব কর্মসূচি গ্রহণ করল মগরা ওয়েলফেয়ায়ার অর্গানাইজেশন এর সদ্যস্য সদস্যারা। মগরা গজঘন্টা প্রাইমারি স্কুলে থ্যালাসেমিয়া শিশুদের হাতে পুষ্প স্তবক দিতে তাদের সন্মান জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করল তারা। সকাল সকাল অভিভাবকদের সঙ্গে দূর দুরান্ত থেকে এসেছিল থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা। প্রথমে জাতীয় সংগীত তারপর ফুল স্তবক দিয়ে শুভেচ্ছা […]
মা ও শিশুদের পুষ্টি প্রকল্পের ঘাটতি পূরণ করতে উদ্যোগী হলো সরকার।
কলকাতা, ২২ নভেম্বর:- করোনার কারণে বিঘ্নিত মা ও শিশুদের পুষ্টি প্রকল্পের ঘাটতি পূরণ করতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। এখন থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং স্কুলের মিড ডে মিল প্রকল্পে বিভিন্ন ধরনের ভিটামিন ও পুষ্টিগুণ সম্পন্ন চাল বা ফর্টিফাইড রাইস সরবরাহ করা হবে বলে রাজ্যের খাদ্য দপ্তর জানিয়েছে। আগামী মাস থেকেই এই প্রকল্প শুরু হবে। প্রাথমিকভাবে এফসিআই […]
ঠিকাদার সংস্থাকে ভূয়ো শংসাপত্র , কাঠঘড়ায় বিগত পৌর-প্রশাসক , এফআইআর বর্তমান প্রশাসকের !
সুদীপ দাস , ১৮ অক্টোবর:- যে জলের লাইনের কাজ এলাকায় হয়নি, সেই কাজের নামে কোটি টাকার বেশী ঠিকাদার সংস্থাকে শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠলো পুরসভার বিগত দিনের প্রশাসকের বিরুদ্ধে। বিষয়টি নজরে আসতেই নড়েচরে বসে বর্তমান পৌর বোর্ড। ঘটনায় বিগত বোর্ডের প্রশাসককে কাঠঘড়ায় দাঁড় করিয়ে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে এফআইআর বর্তমান পৌর বোর্ডের। চাঞ্চল্যকর ঘটনাটি বাঁশবেড়িয়া পুরসভার। সোমবার […]






