কোচবিহার , ৩০ নভেম্বর:- আগামী ১৫ তারিখ কোচবিহারে আসছেন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সুত্রে জানা গেছে, আগামী ১৫ তারিখ কোচবিহারের দলীয় কর্মসূচীতে যোগদান করবেন। তবে ওই কোথায় ওই দলীয় কর্মসূচী হবে তা এখন ঠিক করা হয় নি। এবিষয়ে কোচবিহার জেলার তৃনমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, সম্ভাব্য আগামী ১৫ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক একটি কর্মসূচীতে আসবেন। তবে ওই দলীয় কর্মসূচী কোথায় কিভাবে হবে তা এখন ঠিক করা হয় নি। প্রসঙ্গত, গত সোমবার সাংসদ নিশীথ প্রামাণিকের হাত ধরে দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগ দেন মিহির গোস্বামী। তাঁর পর তিনি দলের সাথে ৩০ বছরের সম্পর্ক নিজের ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দিয়ে ছিন্ন করার কথা ঘোষণা করে বিজেপিতে যোগদান করেন তিনি। এই পরিস্থিতিতে কোচবিহার জেলা তৃনমূলের কংগ্রেসের অবস্থা কেমন রয়েছে তা সরেজমিনে তদন্ত করতেই তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার আসছেন বলে রাজনৈতিক মহলের ধারনা।
Related Articles
দুবাইতে মহারাজ ! আইপিএল পরিকাঠামো পরিদর্শন, উদ্বোধনেও থাকবেন সৌরভ ।
স্পোর্টস ডেস্ক , ১৫ সেপ্টেম্বর:- আইপিএল শুরু হবার আগে আগে সমস্ত রকম প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে হাজির হয়ে গেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমে শারজা স্টেডিয়ামের পরিকাঠামো ঘুরে দেখেছেন মহারাজ। এমিরেটস ক্রিকেট বোর্ড কর্তাদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছেন টুর্নামেন্ট নিয়ে। বুধবার আবুধাবিতে পৌঁছবেন সৌরভ। ক্রিকেটারদের জন্য তৈরি “বায়ো বাবল” সহ সমস্ত […]
৮ জুন স্পেনে শুরু লা-লিগা, ৭ গোলে জমজমাট বুন্দেসলিগা।
স্পোর্টস ডেস্ক,২৪ মে:- করোনার প্রকোপ কমতেই লা-লিগা নিয়ে সবুজ-সংকত দিল স্পেনের সরকার। মাঠে ফুটবলে ফেরার জোর প্রস্তুতিই চলছিল বেশ কিছুদিন ধরে। ৬ মে করোনা পরীক্ষা হওয়ার পর স্পেনের মাঠে অনুশীলনে ফুটবল গড়িয়েছে। মেসি তাঁর বার্সেলোনা দল নিয়ে প্রস্তুতি করেছেন। প্রথমে দলের সবাই মিলে একক অনুশীলন। এরপর চলতি সপ্তাহের সোমবার থেকে ছোট ছোট গোষ্ঠী তৈরি […]
জিও ট্যাগিং এ আবাসন নির্মাণ প্রকল্পে বাংলার বাড়ি দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।
কলকাতা, ২৬ আগস্ট:- ভৌগলিক অবস্থান নিশ্চিত করণ বা জিও ট্যাগিং এ রাজ্যের আবাসন নির্মাণ প্রকল্প বাংলার বাড়ি দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের তরফে আজই রাজ্যকে এই খবর জানানো হয়েছে।কেন্দ্রীয় মন্ত্রকের দেওয়া হিসেবে পশ্চিমবঙ্গে এই আবাস যোজনায় সাফল্যের হার ৯৭.৪৫ শতাংশ। জিও ট্যাগিং এর হিসেবে হিসেব অনুযায়ী এ রাজ্যে আবাসন প্রকল্পে […]



