কলকাতা , ১৯ নভেম্বর:- আদালতের নির্দেশ অমান্য করে ছট পুজো পালন না করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবার কাছে আবেদন জানিয়েছেন। শুভেচ্ছা জানানোর সঙ্গে ভিডিও বার্তা মারফত এক আবেদনে মুখ্যমন্ত্রী করোনা সংক্রমণ প্রতিরোধে একসঙ্গে গঙ্গা বা কোন জলাশয় এর ধারে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে বাড়িতে থেকে বা বাড়ির কাছের কোন পুকুরে ছট পুজো করার আর্জি জানিয়েছেন তিনি। দুর্গা এবং কালী পুজো যেভাবে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়েছে হিন্দিভাষী দের সেইভাবেই ছট পুজো পালন করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বাজির উপরে যে নিষেধাজ্ঞা রয়েছে ভিডিও বার্তায় সেই বিষয়টিও আরও একবার মনে করিয়ে দিয়েছেন তিনি। উল্লেখ্য ভিড় এড়াতে কলকাতা এবং শহরতলিতে প্রায় দেড় হাজার জলাশয়কে ছট পুজোর জন্য চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে পরিবেশ আদালতের নির্দেশ মেনে সুভাষ সরোবর এবং রবীন্দ্র সরোবরে যেন কোনোভাবেই ছট পুজো পালন না করা হয় তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related Articles
আসন্ন দুর্যোগের পূর্বাভাসে সেচ দপ্তরের সমস্ত স্তরের কর্মীদের ছুটি বাতিল।
কলকাতা, ১০ মে:- রাজ্যে আসন্ন দুর্যোগের পূর্বাভাসের প্রেক্ষিতে রাজ্যের সেচ দফতর বিশেষ সতর্কতা মূলক ব্যবস্থা নিয়েছে। সমস্ত স্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। রাজ্য ও বিভাগীয় স্তরে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। দক্ষিণ বঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলতি সপ্তাহের শেষেই বৃষ্টির সম্ভাবনা থাকায় সেখানেও একই রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কলকাতা, মালদা, জলপাইগুড়িতে তিনটি কন্ট্রোল রুম […]
তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর।
উঃ২৪পরগনা, ৭ মে:- কামারহাটি পৌরসভার 29 নম্বর ওয়ার্ড বেলঘরিয়া উত্তর বাসুদেবপুর এলাকায় ২০২০ সালের মে মাসে তৃণমূল কর্মী সৌমেন দাস খুনের ঘটনায় গতকাল কামারহাটি পৌরসভা ২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রুপালী সরকার ব্যারাকপুর আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। সেইমতো তাকে গ্রেপ্তার করে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে, ২০২০ সালে […]
সুপার সানডে-তে দিল্লি-পঞ্জাব সুপার ফাইটের অপেক্ষা।
স্পোর্টস ডেস্ক , ২০ সেপ্টেম্বর:- আবুধাবিতে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে ১৩ তম আইপিএলের পথ চলা শুরু। শনিবার মুম্বই-চেন্নাই সুপার ক্লাসিকো ম্যাচের পর, রবিবার লিগের দ্বিতীয় ম্যাচে দিল্লি বনাম পঞ্জাব ডুয়েল। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবার বল গড়াতে চলেছে। যেখানে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস দল লোকেশ রাহুলের নেতৃত্বাধীন কিংস ইলেভেন […]





