হাওড়া , ১৭ নভেম্বর:- এক যুবতীকে গঙ্গা থেকে উদ্ধার করল পুলিশ। ডিএমজি’র তৎপরতায় তাকে জল থেকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই যুবতী এখন সুস্থ রয়েছেন বলে জানা গেছে। বালির নিমতলা ঘাটে ডিউটিরত পুলিশ কর্মীরা ওই যুবতীকে আজ সন্ধ্যা নাগাদ জলে ভেসে যেতে দেখেন। ওই যুবতী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন। দ্রুত ডিএমজি টিমকে খবর দেওয়া হয়। বালির কেদার ঘাটের কাছে তাকে উদ্ধার করে আনা হয় দেওয়ানগাজি ঘাটে। দ্রুত বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয় ওই যুবতীকে। প্রাণে বাঁচানো সম্ভব হয়। পুলিশ জানিয়েছে, বছর তেইশের ওই যুবতীর বাড়ি হাওড়ার লিলুয়ায় বলে পুলিশ জানিয়েছে। তিনি সম্ভবত ব্রিজের উপর থেকে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন বলে মনে করা হচ্ছে।
Related Articles
১০০ দিনের কাজের বকেয়া বরাদ্দ দ্রুত মেটানোর আশ্বাস কেন্দ্রের।
কলকাতা, ৮ নভেম্বর:- একশ দিনের কাজের প্রকল্পে বকেয়া বরাদ্দ দ্রুত মিটিয়ে দেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকার রাজ্যকে আশ্বাস দিয়েছে। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার আজ নতুন দিল্লিতে একশ দিন ও আবাস যোজনার বকেয়া কেন্দ্রীয় বরাদ্দ সহ গ্রামোন্নয়ন সংক্রান্ত নানা ইস্যুতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংযের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি জানান বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানালেন। […]
বনমন্ত্রী রাজীব ব্যানার্জি আজ রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন।
কলকাতা , ২২ জানুয়ারি:- বনমন্ত্রী রাজীব ব্যানার্জি আজ রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। তার ইস্তফাপত্র তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠিয়ে দিয়েছেন। রাজ্যপাল জগদীপ ধনকর এর কাছেও তিনি ইস্তফাপত্র পাঠিয়েছেন। রাজ্যের মানুষকে পরিষেবা দিতে এই সুযোগ করে দেওয়ার জন্য তিনি চিঠিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। গত শনিবার ফেসবুক লাইভে দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভের ইঙ্গিত দিয়ে […]
বন্ধুর খাবার খেয়ে অচৈতন্য মা ও ছেলে , চাঞ্চল্য চুঁচুড়ায় !
সুদীপ দাস , ২৫ এপ্রিল:- অচৈতন্য অবস্থায় মা ও ছেলের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার ১নম্বর কাপাসডাঙ্গা, বানিচক্র মাঠ, শীতলা খোলা সংলগ্ন এলাকায়। বর্তমানে গুরুতর জখম অবস্থায় দুজনেই চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। আহত দুজনের নাম কল্পনা চক্রবর্তী(৫৮) ও বুদ্ধদেব চক্রবর্তী (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, কোলকাতার একটি বেসরকারী […]




