হাওড়া , ১৫ নভেম্বর:- হাওড়ার লিলুয়ায় শনিবার কালীপূজার রাতে একটি কাঠের মিলে ভয়াবহ আগুন লাগে। দমকলের ৫টি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাজির আগুন থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। জানা গেছে, স্থানীয় কোনা মোড়ে শনিবার কালীপুজোর রাতে ওই কাঠ চেরাই মিলে ভয়াবহ আগুন লাগে। দমকল সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাজির আগুন থেকেই ঘটনাটি ঘটেছে। এছাড়া অন্য কোনও কারণ থেকেও আগুন লেগে থাকতে পারে। কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই কাঠের মিলে প্রচুর টাকার জিনিস ছিল বলে জানা গেছে। ওই কাঠ মিল কর্তৃপক্ষ জানিয়েছে, রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল বলেও তারা দাবি করেছে। প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
Related Articles
এক ফোনেই গায়েব অবসরের পুরো টাকা।
হুগলি , ৩১ জুলাই:- চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেবার পর সারা জীবনের সঞ্চয়ের প্রায় পুরো টাকাটাই খোয়ালেন শ্রীরামপুরের চাতরার মান্না পাড়ার বাসিন্দা অসীম কুমার নন্দন। ২০২১ সালে তিনি অবসর নেন। গত ২৮ তারিখ বিকালে তার মোবাইলে হটাৎ একটি ফোন আসে , যে ব্যাংক থেকে বলছি আপনার টাকা ব্যাংকে আছে তার জন্য বেশ কিছু নথি লাগবে। […]
জটিল অস্ত্রপচারের একদিন বাদেই বেডে শুয়ে পরীক্ষা দিলো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।
হুগলি, ২২ এপ্রিল:- জটিল অস্ত্রপচারের একদিন বাদেই নার্সিংহোমের বেডে শুয়ে পরীক্ষা দিলো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষার্থীর নাম মাম্পি কুন্ডু। সে এই বছর গুপ্তিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। গত ১৩ এপ্রিল সাইকেলে করে প্রাইভেট টিউটরের বাড়ি পড়তে যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় মাম্পিকে স্থানীয় প্রাথমিক […]
চন্দ্রযান-৩ এর সফল অবতরণের জন্য হাওড়ার স্কুলে চলছে পূজাপাঠ ও প্রার্থনা।
হাওড়া, ২৩ আগস্ট:- চন্দ্রযান-৩ এর সফল অবতরণের জন্য হাওড়ার স্কুলেও চলছে পূজাপাঠ ও প্রার্থনা। হাওড়া প্যারাডাইস পাবলিক সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে বুধবার ওই পূজাপাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা চন্দ্রযান-৩ এর সফল অবতরণের জন্য প্রার্থনা করেন। স্কুলের তরফ থেকে জানানো হয় ছাত্রছাত্রীরা চন্দ্রযান ৩ এর সাফল্যের জন্য সকাল থেকেই খুব উত্তেজিত ছিল এবং তারা নিজেরাই […]





