হুগলি , ১২ নভেম্বর:- তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আশ্বাসের পরেই মানভঞ্জন হল হরিপালের বিধায়ক তথা সিঙ্গুর কৃষি জমি আন্দোলনের অন্যতম মুখ বেচারাম মান্না। বৃহস্পতিবার সকালে বিধাসভায় হাজির হয়ে ইস্তফা পত্র দিয়ে আসেন বেচারাম মান্না। সেই সঙ্গে কালীঘাটে নেত্রীকে একটি মুখবন্ধ খামে চিঠি দেন। ওই চিঠিতে জেলা কমিটি নিয়ে নিজের অসন্তোষ ও অবস্থানের কথা জানিয়ে দেন।বেলা গড়াতেই নেত্রী বেচারামকে ফোন করতেই বরফ গলে যায়। বিকেলে তৃণমূল ভবনে রাজ্য সভাপতি সুব্রত বক্সী ডেকে পাঠান বেচারাম কে। সেখানে ঘন্টা দু’য়েক বৈঠকের পর দলে থেকেই কাজ করবেন বলে জানিয়ে দেন বেচারাম। যদিও এ দিন সংবাদ মাধ্যমে কোন প্রতিক্রিয়া দেন নি। জেলা মুখপাত্র প্রবীর ঘোষাল বলেন ,বেচারাম কে নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়ে ছিল। সেটা দূর হয়েছে।
Related Articles
উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রেও শনিবার ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচিতে লক্ষ্মীরতন শুক্লা।
হাওড়া,৭ মার্চ :- উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রেও শনিবার ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির সূচনা হয়। এদিন লিলয়ার হনুমান ভক্ত মন্ডল কমপ্লেক্সে সকালে এনিয়ে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক লক্ষ্মী রতন শুক্লা। এদিন তিনি জনসংযোগ কর্মসূচি করেন। এদিন লক্ষ্মীরতন শুক্লা বলেন, “দিদির নির্দেশে সংগঠনকে মজবুত করতেই এই কর্মসূচির আয়োজন। উত্তর […]
পেট্রোল-ডিজেলের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল যুব কংগ্রেস।
হাওড়া , ২৮ জুন:- পেট্রোল-ডিজেলের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের পর এবার পথে নামল কংগ্রেস। রবিবার সকালে হাওড়া দক্ষিণ বিধানসভা যুব কংগ্রেস এই ইস্যুতে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে। ব্যাতাইতলা বাজারে এদিন ওই কর্মসূচির ডাক দেওয়া হয়। হাওড়া দক্ষিণ বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিৎ দেবনাথ বলেন, বিশ্ব বাজারে অশোধিত তেলের দর কমলেও সম্প্রতি দেশের বাজারে তেলের […]
ক্রিকেট ফিরলেও প্রথম দিনেই বৃষ্টি, ব্যাটিং শুরু ইংরেজদের ।
স্পোর্টস ডেস্ক , ৮ জুলাই:- করোনা আতঙ্ক কাটিয়ে বুধবার আন্তর্জাতিক ক্রিকেট শুরু হল ১১৭ দিন পর। সাউদাম্পটনে ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে নাগাদ শুরু হওয়ার কথা ছিল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। টস হওয়ার কথা ছিল তিনটের সময়। কিন্তু টসের আগেই বৃষ্টি বাদ সাধল। এমনকী, ক্রিকেটাররা ফিরেও গেলেন মাঠ-সংলগ্ন হোটেলে। যা ক্রিকেট প্রেমীদের কাছে হয়ে উঠল […]



