হুগলি , ৯ নভেম্বর:- শেওড়াফুলি এক যুবতীকে দীর্ঘক্ষন ফলো করায় জুটল চর থাপ্পর, কানধরে উঠবোস করে ক্ষমা চেয়ে মিলল নিষ্কৃতি! ভদ্রেশ্বরের ধিতারার বাসিন্দা জয়া সাহা ট্রেন ধরে শেওড়াফুলি যাচ্ছিলেন। তাঁর অভিযোগ তাকে ফলো করতে থাকে এক যুবক। যুবতি তাকে এড়িয়ে শেওড়াফুলি স্টেশনে নামলে ওই যুবকও নেমে পরে।যুবতি কিছুক্ষন জিআরপি থানার সামনে বসে থাকেন। ওই যুবকও একটু দূরে ঠায় দাঁড়িয়ে থাকে। যুবতি অটো স্ট্যান্ডে এলে যুবক সেখানেও তার পিছু নেয়। যুবতি অটো চালকদের বলেন খারাপ উদ্যেশ্য নিয়ে তাকে অনেকক্ষণ ধরে ফলো করছে ওই যুবক। অটো চালক স্থানীয় চায়ের দোকানদার যুবকে ধরে, কি নাম কেন ফলো করছে জানতে চায়। সে কিছুই বলে না। শিক্ষা দিতে যুবতি তাকে ধরে চর থাপ্পর মারতে শুরু করে। যুবক কানধরে উঠবোস করে ক্ষমা চেয়ে পগার পার হয়। হাঁফ ছারেন যুবতি।
Related Articles
শীল ও নোড়ার যুগলবন্দীতে করোনা তারানোর পুজোয় মাতলো শ্রীরামপুরের মানুষ।
হুগলি,৬ এপ্রিল:- ঘটনা শ্রীরামপুর চন্দ্রমোহন রায় নেল এলাকার ঘোষ বাড়িতে। বাড়িরই গৃহবধূ চন্দনা দাস জানান, প্রধানমন্ত্রীর ডাকে রাত ৯ টায় মোমবাতি জ্বালিয়ে ছিলাম , বাড়িতে রান্না হচ্ছিল, মোমবাতি জ্বালানো হয়ে যাবার পর শীল ও নোড়া ধুতে যাই, তখন নোড়া শীলের ওপর দাঁড়িয়ে যায়, হেলালেও হেলছে না। তখন অবাক হয়ে যাই, বাড়ির লোক বলে পুজো […]
প্রাচীন ও ঐতিহ্যবাহী স্কুল গুলিকে বিশেষ অনুদান দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ৮ আগস্ট:- রাজ্য সরকার বিভিন্ন জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী স্কুলগুলোকে বিশেষ অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের শিক্ষা দফতর শতবর্ষ প্রাচীন ৯২১২ টি স্কুলকে চিহ্নিত করে তাদের অনুদান দিয়েছে। যাতে ওই সব স্কুল নিজেদের ভবন সংস্কার, রক্ষণাবেক্ষণ, পরিকাঠামো উন্নয়নের কাজ করতে পারে। এই তালিকায় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমস্ত স্তরের স্কুলই রয়েছে। শিক্ষা দফতর […]
ডোমজুড় থানার বিশেষ অভিযান , প্রায় ২৫ কেজি গাঁজা সহ ধৃত ১।
হাওড়া, ২১ এপ্রিল:- প্রায় ২৫ কেজি গাঁজা সমেত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাওড়া ডোমজুড় থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম মহেশ্বর পাত্র (২৭)। তিনি ওড়িশার বাসিন্দা। তিনি ওই গাঁজা নিয়ে অঙ্কুরহাটি থেকে বাসের জন্য অপেক্ষা করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে ডোমজুড় থানার পুলিশ বৃহস্পতিবার সকালে অঙ্কুরহাটি বাসস্ট্যান্ড থেকে ওই ব্যক্তিকে গাঁজা সহ গ্রেপ্তার […]





