জলপাইগুড়ি , ৮ নভেম্বর:- গোপন সুত্রের খবরের ভিত্তিতে জটিয়াকালী এলাকায় অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর সেখানে ডাকাতির ছক ভেস্তে দিয়ে অস্ত্র সহ চার জনকে গ্রেফতার করল। ধৃতদের নাম মহঃরাজাউল, শুভঙ্কর কর্মকার,কুনাল সিনহা ও রহিত রায়। তারা দার্জিলিং জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে গোপন সূত্রে তাদের কাছে খবর আসে কয়েকজন কোন অসত উদ্দেশ্যে জরো জটিয়াকালী এলাকায় জড়ো হয়েছে। সেই খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একটি পিকআপ ভ্যানে তারা চম্পট দেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের পিছু করে জটিয়াকালী মোর থেকে তাদের ধরে ফেলে। এরপর তাদের থানায় নিয়ে আসে। এদিন ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। এবং ধৃতদের সাথে আর কে কে জড়িত রয়েছে তা জানতে আদালতে পুলিশি হেফাজতে আবেদন জানাবেন আদালতে।
Related Articles
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ টাকা লুট করার চেষ্টা , গ্রেপ্তার ৩ দুষ্কৃতী !
পশ্চিম মেদিনীপুর , ১১ ফেব্রুয়ারি:- পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার গৌরা এলাকায় থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ টাকা লুট করার চেষ্টা করে দুষ্কৃতীরা। ওই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সঙ্গে ওই ওই দুষ্কৃতীরা যে গাড়িতে করে এসেছিল সেই গাড়িটিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে […]
সুমিত্রা ব্যানার্জীর স্মৃতি রক্ষার্থে পাঁচ মাইল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা নির্বিগ্নে শেষ হলো।
হুগলি,২৫ ডিসেম্বর:- স্বর্গীয় সহধর্মিনী সুমিত্রা ব্যানার্জীর স্মৃতি রক্ষার্থে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এবার পঞ্চম বর্ষে পড়লো। মূলত ডাঃ সমর ব্যানার্জীর উদ্যোগে এবং রিষরা স্পোর্টিং ক্লাবের ব্যানারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । প্রতিবছরের মতো এবারও ২৫ ডিসেম্বর সকালে ফ্ল্যাগঅফ করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডা: সমর ব্যানার্জী। উত্তরপাড়া গৌরি সিনেমার সামনে থেকে শুরু হয়ে রিষরা গার্লস স্কুলের […]
কলকাতার অভিজাত ও আবাসন সাউথ সিটির ২০০ পরিবারের হাতে স্বাস্থ্য সাথীর কার্ড তুলে দেওয়া হল।
কলকাতা, ৯ এপ্রিল:- শহর কলকাতার অন্যতম অভিজাত আবাসন সাউথ সিটি-র ২০০ টি পরিবারের হাতে আজ স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেওয়া হল। ওই আবাসনের ৫০০ টি পরিবার স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করেছিলো।আজ রাজ্য সরকার এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে একটি শিবিরের মাধ্যমে তাদের মধ্যে ২০০ পরিবারের হাতে কার্ড তুলে দেওয়া হল। কার্ডপ্রদান অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক দেবাশীষ […]




