হাওড়ায় , ৭ নভেম্বর:- জগদীশপুর তৃণমূল পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরার আশ্রিত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে শনিবার পাল্টা রাস্তায় নামে বিজেপি। এদিন দুপুরে বিজেপি কর্মীরা হাওড়ায় জেলাশাসকের বাংলোর সামনে পথ অবরোধ করেন। রাস্তায় বসে প্ল্যাকার্ড হাতে শ্লোগান দেন তাঁরা। বিজেপির অভিযোগ, গোবিন্দ হাজরা ও তাঁর দলবল ক্রমাগত সুপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের উপর হামলা ও আক্রমণ চালিয়ে যাচ্ছে। শনিবারেও বিজেপির হাওড়া সদর নেতৃত্বের উপর আক্রমণ হয়েছে। এর প্রতিবাদেই জেলাশাসকের বাংলোর সামনে এদিন বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল। এদিন কর্মসূচি চলাকালীন বিজেপি কর্মীরা আচমকাই পুলিশের ব্যারিকেড টপকে পুলিশ কমিশনারের অফিসের দিকে চলে আসে। পুলিশ তাদের আটকাতে লাঠিচার্জ করে বলে অভিযোগ। পরে বিজেপির তরফ থেকে ডেপুটেশন দেওয়া হয়।
Related Articles
কর্মরত সিভিক পুলিশকে মারধরের ঘটনায় একজন কে গ্রেপ্তার করল বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
কলকাতা,৪ জুন:- পুলিশ সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যায় চারটে নাগাদ নয়াপট্টি থেকে বাইক নিয়ে সেক্টর ফাইভ বক্স ব্রিজের দিকে আসছিল সুফল মন্ডল নামে এক বাইক আরোহী । জানা গেছে এই বাইক আরোহী ট্রাফিক নিয়ম ভাঙ্গে সেইসময় কর্মরত সিভিক পুলিশ তাকে আটকায় এবং তাকে জিজ্ঞাসা করে মুখে মাক্স নেই কেন এরপরে সুফল মন্ডল নামে ওই বাইক […]
পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে দার্জিলিং ও কালিম্পং এর আসন বিন্যাসের খসড়া প্রকাশ করতে চলেছে কমিশন।
কলকাতা, ৭ নভেম্বর:- পঞ্চায়েত ভোটের প্রস্তুতিতে রাজ্য নির্বাচন কমিশন এবার দার্জিলিং এবং কালিম্পং জেলার আসন বিন্যাস এবং সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে। আগামী বুধবার ৯ নভেম্বর ওই তালিকা প্রস্তুত করা হবে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য কমিশন ইতিমধ্যেই ২০ জেলার খসড়া তালিকা প্রকাশ করেছে।এবর্বদার্জিলিং এবং কালিম্পং এর গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত […]
ইউক্রেনে থেকেও গোলার আঁচ পায়নি, ব্যান্ডেলের বাড়িতে ফিরলো পুষ্পিতা !
সুদীপ দাস, ৩ মার্চ:- যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনে আটকে ছিলো চুঁচুড়ার বিনোদিনী গার্লস হাই স্কুলের প্রাক্তন ছাত্রী পুষ্পিতা চৌধুরী। বছর ২২-এর পুষ্পিতার বাড়ি চুঁচুড়া থানার ব্যান্ডেল নিউ কাজিডাঙ্গা এলাকায়। বাবা শ্যামল শ্যাম চৌধুরি ভারতীয় রেলে কর্মরত। তিনি দমদমে মেট্রো স্টেশনে কর্তব্যরত। মা শিউলি চৌধুরী গৃহবধু। দুই মেয়ের মধ্যে ছোট পুষ্পিতার ইচ্ছামত ডাক্তারি পড়াতে সবরকম প্রচেষ্টা চালিয়েছেন চৌধুরী […]





