স্পোর্টস ডেস্ক, ৭ নভেম্বর:- এবার বিরাট কোহলির বাইরে অন্য কাউকে অধিনায়কের দায়িত্ব দেওয়া উচিত আরসিবির। এমনটাই মনে করছেন টিম ইন্ডিয়ায় বিরাটের প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীর। আইপিএল-এর ১৩ তম সংস্করনে আরও একবার তিরে এসে তরী ডুবল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আইপিএল ট্রফি ছোঁয়া হল না বিরাট বাহিনীর। আর তাই এমন মন্তব্য গম্ভীরের। যিনি নিজে অধিনায়ক হিসেবে জোড়া আইপিএল জিতেছেন। গম্ভীরের মতে, হয় এবার বিরাটের নিজে থেকে আরসিবির অধিনায়কত্ব ছাড়া উচিত। আর না হয়, আরসিবির উচিত ওকে বাদ দিয়ে অন্য কারও কথা ভাবা। গম্ভীর বলছেন, আট বছরটা অনেক দীর্ঘ সময়। এতদিন ট্রফি না দিতে পারলে অন্য যে কোনও অধিনায়ককেই সরানো হত।
Related Articles
করোনাকে হারাতে রিষড়ার কালী-মন্দিরে অমিতাভ !
সুদীপ দাস , ১২ জুলাই:- বিগ-বির করোনা সংক্রমনের খবরে গোটা দেশ যখন উৎকন্ঠার পারদ গুনছে , তখন শাহেনশাহ-র আরোগ্য কামনায় বাড়ির কাছের কালি মন্দিরে পরে রইলেন রিষড়ার অমিতাভ! হ্যাঁ অমিতাভই বটে। সেই আশির দশকের বচ্চনের ধাঁচের হেয়ার-স্টাইল আজও অটুট। চোখে অগ্নিপথের বিজয় চৌহানের সানগ্লাস। বচ্চনের ধাঁচেই লম্বা কলারের জামা পরে আজ সকালে রিষড়া মোড়পুকুর কালিবাড়িতে […]
৬ ডিসেম্বর ড: বি,আর,আম্বেদকারের মৃত্যুবার্ষিকী পালন করতে চলেছে রাজ্য সরকার।
কলকাতা, ৪ ডিসেম্বর:- সংবিধানের জনক ড. বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী পালন করতে চলেছে রাজ্য সরকার। আগামী ৬ ডিসেম্বর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী আর সেই বিশেষ দিনে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রকে বিশেষ বার্তা দিতে চাইছে রাজ্য সরকার। কেন্দ্রের সরকারের তরফে যখন ভারতীয় সংবিধানের দফারফা করতে ব্যস্ত তখনই রাজ্যের তরফে এই উদ্যোগ নেওয়া […]
দাশনগরের নিউ মোল্লাপাড়ায় দুই পক্ষের পুরনো বিবাদ ঘিরে উত্তেজনা।
হাওড়া, ২৯ ডিসেম্বর:- দাশনগরের নিউ মোল্লাপাড়ায় দুই পক্ষের পুরনো একটি বিবাদ ঘিরে উত্তেজনা। ঘটলো মারপিটের ঘটনা। তবে, শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার পুলিশের। হাওড়ার দাশনগরের বালিটিকুরি নিউ মোল্লাপাড়ায় একটি পুরানো বিবাদ নিয়ে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনা ঘটেছে। এই নিয়ে গন্ডগোলের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মারপিটের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। […]










