স্পোর্টস ডেস্ক , ৪ নভেম্বর:- এবারের আইপিএল শেষ হওয়ার আগেই পরের আইপিএলের দামামা বেজে গেল। আগামী বছর আইপিএল কি ভারতে হবে? বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি অবশ্য আশাবাদী যে ২০২১ সালে এপ্রিল-মে মাসে আইপিএল ভারতেই অনুষ্ঠিত হবে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ” আশা করি আগামী আইপিএলের আগে করোনাভাইরাসের ভ্যাকসিন এসে যাবে। আর আমরা ভারতেই টুর্নামেন্ট আয়োজন করতে পারব।” পরিস্থিতির ওপর নজর রেখে সংযুক্ত আরব আমিরশাহিকে পরের বারের আইপিএলের জন্য বিকল্প ভেন্যু হিসেবে ধরে রাখা হচ্ছে বলেও জানান বিসিআই সভাপতি। কলকাতায় দুর্গাপুজো কাটিয়েই আইপিএল এর প্লে-অফ দেখতে বুধবার দুবাই উড়ে গেলেন মহারাজ। আইপিএল এর গ্রুপ পর্বে বেশ কয়েকটি ম্যাচে দুবাই, আবুধাবি ও শারজার মাঠে বসে খেলা দেখতে দেখা গিয়েছিল সৌরভকে। তবে দুর্গাপুজো পরিবারের সঙ্গে কাটাতে বেহালায় ফিরে আসেন তিনি। তবে প্লে-অফের আগে আবারও দুবাই উঠে গেলেন বিসিসিআই সভাপতি।
Related Articles
সর্বনিম্ন স্কোর ! ধোনির ২০০ তম ম্যাচেও হার চেন্নাই এর
স্পোর্টস ডেস্ক , ২০ অক্টোবর:- এটা ছিল আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে ধোনির ২০০তম ম্যাচ। কিন্তু, ব্যাট হাতে বড় রান পাননি তিনি। ২৮ বলে ২৮ করে রান আউট হয়েছিলেন। চেন্নাইও হারল রাজস্থানের কাছে। আইপিএলের প্লে-অফে যাওয়ার রাস্তা দুর্গম হয়ে উঠল সিএসকে-র সামনে। বাকি ম্যাচগুলোর প্রতিটাতে জিতলে তাদের পয়েন্ট পৌঁছবে ১৪-তে। যা মোটেই প্লে-অফ নিশ্চিত করছে না। প্রথমার্ধে টস জিতে ব্যাট করতে নেমে ৫ […]
ষষ্ঠ দফার ভোটে সকাল থেকেই শুরু অশান্তি , দমদমে পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ।
সোজাসাপটা ডেস্ক , ২২ এপ্রিল:- বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু আগেই উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার বীজপুর বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকায়। কাঁচরাপাড়া ও হালিসহরে রাতভর বোমাবাজি হয় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। এদিন সকালে কাঁচরাপাড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ড এলাকায় বুথের কাছে জমায়েত করেন তৃণমূল ও বিজেপি কর্মীরা। কিছুক্ষণের মধ্যে ২ পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে […]
টাকা না দেওয়ায় মাকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করল ছেলে।
নদিয়া,১৩ মে:- টাকা না দেওয়ায় মাকে ভোজালি দিয়ে এলোপাথারি কুপিয়ে খুন করল ছেলে।ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অঞ্জনা পাড়া এলাকায়। সূত্রের খবর, নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অঞ্জনা পাড়া এলাকার বাসিন্দা প্রতিভা সাহা বয়স 60 বছর, সকালে বাড়িতে কাজ করছিলেন, সেই সময় আচমকা তার বড় ছেলে কল্যাণ সাহা বয়স 40 বছর, একটি ভোজালি নিয়ে প্রতিভা […]



