কলকাতা , ২ নভেম্বর:- কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতা করে প্রস্তাব গ্রহণ ও রজ্যের কৃষিজীবী সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় আইন প্রণয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট বিল পাস করার জন্য অবিলম্বে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকতে বিরোধী কংগ্রেস ও বাম পরিষদীয় দলের পক্ষ থেকে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে আবার চিঠি দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর স্বাক্ষরিত ওই চিঠিতে বিশেষ অধিবেশন এর গুরুত্বের কথা তুলে ধরার পাশাপাশি গত ২৪ সেপ্টেম্বর এ সম্পর্কিত যে চিঠি তাঁকে দেওয়া হয়েছিল তারও উল্লেখ করা হয়। পরে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, রাজ্য সরকার কৃষি বিল নিয়ে দ্বিচারিতা য় রয়েছে। তাই এই সংক্রান্ত বিষয়ে বিধানসভার বিশেষ অধিবেশনের জন্য গত ২৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী কে চিঠি দেওয়া হলেও তিনি বিষয় টি নিয়ে উদাসীন। দেশের অন্যান্য বিজেপি বিরোধী রাজ্যে এ সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করলেও এ রাজ্য সরকার কেনো করছে না সেব্যাপারে সুজন বাবু প্রশ্ন তোলেন।
Related Articles
জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে হয়ে গেল দুর্গাপূজার কাঠামো পুজো।
হাওড়া , ১২ আগস্ট:- মঙ্গলবার জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে হয়ে গেল দুর্গাপূজার কাঠামো পুজো। এর মাধ্যমেই শারদোৎসবের সূচনা হল। প্রথাগতভাবে মঠের মূল মন্দিরে দুর্গা প্রতিমার কাঠামো পুজোর মধ্যে দিয়েই শারদীয় উৎসবের প্রস্তুতি শুরু হয়ে থাকে প্রতি বছর। এই বছর করোনা পরিস্থিতির কারণে সাধারণের জন্য মঠ বন্ধ রাখা হয়েছে গত ১ আগস্ট থেকে । এই বছর […]
অগ্নিপথ করে সারা দেশে আগুন লাগাচ্ছে, এটা বিজেপির ক্যাডার তৈরীর চেষ্টা – মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২০ জুন:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীতে নিয়োগের প্রকল্প অগ্নিপথের তীব্র বিরোধিতা করেছেন। বিধানসভার ভাষণে তিনি বলেন, অগ্নিপথ করে বিজেপির ক্যাডার তৈরির চেষ্টা হচ্ছে। এটা করে বিজেপি গুন্ডা তৈরি করতে চাইছে বলেও মুখ্যমন্ত্রী মন্তব্য করেন।মমতা বলেন, অগ্নিপথ করে সারা দেশে আগুন লাগাচ্ছে। এটা বিজেপির ক্যাডার তৈরি চেষ্টা। সেনা প্রশিক্ষণ নয়, অস্ত্র প্রশিক্ষণ। দেশকে রক্ষা করার […]
বড়জোড়ার কংসাবতী স্পিনিং মিলে শ্রমিকদের নতুনকরে আবারও অবস্থান বিক্ষোভ।
বাঁকুড়া , ৬ সেপ্টেম্বর:- বাঁকুড়ার বড়জোড়ার হাট আশুড়িয়ার কংসাবতী স্পিনিং মিলে বেতন বৃদ্ধির দাবিতে টানা চার দিন শ্রমিক বিক্ষোভ করার পর গতকাল ত্রিপাক্ষিক বৈঠক হয়। ত্রিপাক্ষিক বৈঠকে আশানুরুপ ফল না মেলায় আজ আবার ও শ্রমিকরা অবস্থান বিক্ষোভ শুরু করেন। কারখানার এক শ্রমিক জানায়,আজ পঞ্চম দিনের অনশনে বিশেষ কিছু বলবো না।আমরা প্রথমেই কারখানা চালু রেখে এই […]







