শিলিগুড়ি , ৩১ অক্টোবর:- শনিবার সকাল থেকেই শিলিগুড়ি থেকে পরিষ্কার ঝকঝকে ভাবে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘা অপরূপ সৌন্দর্য। তবে গত কয়েক বছর ধরে শহর শিলিগুড়ির জুড়ে তীব্র যানজট এবং দূষণের ফলে শহরবাসীরা সেই কাঞ্চনজঙ্ঘার ঝকঝকে রূপ থেকে বঞ্চিত হচ্ছিল। তবে গত দুদিন ধরেই শিলিগুড়ি থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যকে। আর এই ছবি দেখে অনেকেই লোভ সামলাতে পারছেন না। তাই ক্যামেরাবন্দি করতে ব্যস্ত শিলিগুড়িবাসী। যদিও শহর শিলিগুড়ির মহানন্দা সেতু ও দেশবন্ধু চিত্তরঞ্জন উড়ালপুল থেকে আরো ভালো দৃশ্যমান এই কাঞ্চনজঙ্ঘা। অপরদিকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যকে পরিবেশপ্রেমীরা লকডাউনকে আশীর্বাদ বলেই মনে করছেন। কারন লকডাউনের সময় থেকে শহরজুড়েই কিছুটা হলেও কমেছে দূষণের মাত্রা। এবং দীর্ঘদিন ধরে মানুষ গৃহবন্দী থাকায় প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি।
Related Articles
অধ্যাপক নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র এবার হবে বাংলাতে।
কলকাতা, ২৩ আগস্ট:- অধ্যাপক নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র এবার হবে বাংলাতে। সম্প্রতি কলেজ সার্ভিস কমিশন এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বলে উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর। সেট বা স্টেট এলিজিবিলিটি টেস্ট গত ২৭ বছর ধরে নিচ্ছে কলেজ সার্ভিস কমিশন। ১৯৯৪ সাল থেকে এখনও পর্যন্ত ২২টি পরীক্ষা নিয়েছে কলেজ সার্ভিস কমিশন। এতদিন সেট এর প্রশ্নপত্র ইংরেজিতেই করা হতো। কিন্তু […]
উত্তরপাড়ায় বিজেপি পার্টি অফিসে পড়লো তালা,নেতার বিরুদ্ধে পড়ল পোষ্টার।
হুগলি,২৯ নভেম্বর:- উত্তরপাড়ায় বিজেপি পার্টি অফিসে পড়লো তালা, নেতার বিরুদ্ধে পড়ল পোষ্টার। বিজেপির উত্তরপাড়া মন্ডলের সভাপতির বিরুদ্ধে পোষ্টার মারলো দলের কর্মীরা । দলের নীচু তলার কর্মীরা নতুন মন্ডল সভাপতিকে মেনে নিতে পারেন নি । শুধু মন্ডল সভাপতির বিরুদ্ধে পোষ্টার মেরেই ক্ষান্ত থাকেনি বিজেপি কর্মিরা । পোষ্টার পড়েছে প্রাক্তন জেলা সহসভাপতি প্রণব চক্রবর্তীর বিরুদ্ধেও । প্রণব […]
ব্যাঁটরায় দম্পতির অস্বাভাবিক মৃত্যু। এলাকায় চাঞ্চল্য।
হাওড়া , ৩০ মে:- হাওড়ার ব্যাঁটরায় বৃদ্ধ দম্পতির অস্বাভাবিক মৃত্যু। কদমতলা এইচআইটি আবাসনের ঘর থেকেই জোড়া মৃতদেহ আজ সকালে পুলিশ এসে উদ্ধার করে। মৃতেরা হলেন মণিমোহন পাল ( ৭১ ) ও মীনা পাল ( ৬৬ )। মীনাদেবী কিডনির সমস্যায় ভুগছিলেন। ওনার ডায়ালিসিস চলছিল। মণিমোহনবাবু অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছিলেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। দেহ উদ্ধার করে […]






