হুগলি , ৩১ অক্টোবর:- অখিল ভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে আজ সারাদেশে কেন্দ্রীয় সরকারের কৃষি বিল এবং শ্রমনীতির বিরুদ্ধে সারা দেশজুড়ে সত্যাগ্রহ আন্দোলন পালন করল কংগ্রেস কর্মীরা। ইন্দিরা গান্ধীর মৃত্যু দিন এবং লৌহমানব সরদার বল্লভভাই প্যাটেল এর জন্মদিন উপলক্ষে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী নির্দেশে এই কর্মসূচি পালন হয়। এদিন হুগলির ওয়েলিংটন জুট মিলের গেটে এই কর্মসূচিতে শামিল হন স্থানীয় কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর ব্রহ্মদেও রবিদাসের নেতৃত্বে এই সত্যাগ্রহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুরেশ তেওয়ারি আইএন টি ইউ সি র রাজ্য কমিটির নেতা প্রবীর অধিকারী শেখ রশিদ সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ এবং কর্মীরা।
Related Articles
এরাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের তৈরি বাড়ির ফলক আবাস যোজনা লেখার বাধ্যতামূলক নির্দেশ।
কলকাতা, ১২ জানুয়ারি:- রাজ্য সরকার পুর এলাকায় কেন্দ্রীয় প্রকল্পে তৈরি বাড়ির ফলক পরিবর্তন করে বাধ্যতামূলক ভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখার নির্দেশ দিয়েছে। নামকরন বদল না হলে কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ থেকে সংশ্লিষ্ট পুরসভা বঞ্চিত হতে পারে বলে রাজ্য নগরউন্নয়ন সংস্থার তরফে পুরসভাগুলিকে পাঠানো চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য এই প্রকল্পে একটি বাড়ির জন্য বরাদ্দ […]
উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের কাউন্সিলিং শুরু সোমবার থেকে।
কলকাতা, ৬ নভেম্বর:- স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হল সোমবার থেকে। এদিন সকাল নটা থেকে সল্টলেক এসএসসি ভবনের সামনে হাজির হন চাকরিপ্রার্থীরা। স্বচ্ছতা মেনেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করা হচ্ছে। সোমবার ৩০০ জন প্রার্থী কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ গ্রহণ করেন। ধাপে ধাপে প্রায় ১৩ হাজার চাকরি প্রার্থীর কাউন্সেলিং করা হবে […]
বেলুড় মঠে মোহন ভাগবত।
হাওড়া, ৩ অক্টোবর:- স্বস্তিকা পত্রিকার ৭৫তম বর্ষ উদযাপন উপলক্ষে বেলুড় মঠে এসে উপস্থিত হয়েছেন আরএসএসের সংঘ প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার বিকেলে বেলুড় মঠের নবনির্মিত কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আরএসএসের প্রধান ও সংঘচালক মোহন ভাগবত এদিন বিকেলে বেলুড় মঠে এসে উপস্থিত হন। তিনি প্রথমে মঠের মন্দির দর্শন করেন। দেখা করেন প্রবীণ সন্ন্যাসীদের সঙ্গে। […]






