তরুণ মুখোপাধ্যায় , ২৮ অক্টোবর:- লকডাউন এর পর থেকে স্বাভাবিক ব্লাড ডোনেশন ক্যাম্প সেগুলি করা যাচ্ছে না, কোভিড কারণে সেক্ষেত্রে অনেক কিছু নিয়ম-কানুন মানতে হচ্ছে, যার ফলে এই সময় রক্তের অভাব দেখা দিয়েছে। তারই জন্য এগিয়ে এলো চন্দননগর পুলিশ কমিশনারেট অধীনস্থ রিষড়া থানা।। আজ রিষড়া থানা এবং সোসাইটি ফর আই নামে একটি এন, জি, ওর উদ্যোগে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হলো, এ ব্যাপারে বলতে গিয়ে চন্দননগর পুলিশ কমিশনারেট ডিসিপি ঈশানী পাল জানালেন যে লকডাউন এরপর থেকে দেখা গেছে ব্লাড ডোনেশন ক্যাম্প বেশ কিছু নিয়মকানুন এর জন্য অনুপাতে কিছুটা হলেও কম হচ্ছে। যার ফলে এই সময় রক্তের একটা অভাব দেখা যাচ্ছে সেই কারণে আজ পুলিশের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। চন্দননগর পুলিশ কমিশনারের অধীনস্থ রিষড়া থানা একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছিলেন আমরা এ ব্যাপারে এলাকার বিভিন্ন পুজো কমিটি গুলোকেও আহ্বান জানিয়েছিলাম। এদিনের ক্যাম্পে 50 জন রক্ত দাতা স্বেচ্ছায় রক্ত দান করেছেন, যা একটি মহৎ উদ্যোগ।
Related Articles
ফোনে আড়িপাতার বিতর্ক এবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকেও।
কলকাতা , ২২ জুলাই:- ফোনে আড়িপাতা ও চরবৃত্তি নিয়ে মন্ত্রীসভার বৈঠকে মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর বৈঠকে তিনি মন্ত্রী ও আমলাদের বলেন প্রয়োজনে পুরানো দিনের কম দামি সাধারণ ফোন এ কথা বলুন। দামি ফোন, আধুনিক অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলে তাতে শুধু মাত্র শুভেচ্ছা বিনিময় করুন। দল বা সরকারের গুরুত্বপূর্ণ কথা দামি ফোনে […]
করোনা যোদ্ধাদের পাশে দাঁড়াতে অলিম্পিক স্বর্ণপদক তুলে দিচ্ছেন মারিন।
স্পোর্টস ডেস্ক , ৭ জুলাই:- চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানিয়ে এক মহৎ দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন ২০১৬ রিও অলিম্পিকে সোনাজয়ী মহিলা শাটলার মারিন। চার বছর আগে ব্রাজিলের রাজধানী শহরে যিনি ভারতীয় শাটলার পিভি সিন্ধুকে হারিয়ে সোনা জিতেছিলেন। স্পেনের রাজধানী শহর মাদ্রিদের ভার্জেন দেল মার হসপিটাল কোভিড১৯ মোকাবিলায় সম্প্রতি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আর দুঃসময়ে সেই ফ্রন্টলাইন হসপিটালের […]
হাওড়ায় হাঁসখালিপোল বাজারে আজও ক্রেতার ভীড়। পুলিশ আসতেই নিয়ন্ত্রণে পরিস্থিতি।
হাওড়া,২৫ এপ্রিল:- হাওড়ায় লকডাউন পরিস্থিতিতে হটস্পট জোন এলাকার বাজারগুলো ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আজ সকালেও হাওড়ার আন্দুলে দেখা গেল উল্টো ছবি। সেখানে আন্দুল রোডের হাঁসখালিপোল বাজার ছিল আজও খোলা। আজও সেখানে বাজারে অবাধেই চলেছে বেচাকেনা। দেখা যায় মানুষের অসচেতনতার ছবি। হাঁসখালিপোল বাজারে বহু সংখ্যক মানুষ বাজারে আজও সকালে ভিড় করেন। এদের অধিকাংশই […]



