কলকাতা , ২৮ অক্টোবর:- ভিনদেশ থেকে আমদানি শুরু হওয়ায় এবং সরকারি ভান্ডারে মজুদ পেঁয়াজ বাজারে আসার ফলে দীপাবলীর আগে রাজ্যে পেঁয়াজের দাম কিছুটা কমতে পারে। রাজ্যের কৃষি বিপনন দপ্তর সূত্রে জানা গিয়েছে আফগানিস্তান ও মিশর থেকে আমদানি করা পেঁয়াজ রাজ্যের বাজারে আসতে শুরু করেছে। একই সঙ্গে ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন নাফেদ তাদের হাতে মজুদ থাকা পেঁয়াজের বেশ কিছুটা বাজার জাত করায় চাহিদা পূরণের সম্ভাবনা তৈরি হয়েছে। নাফেদ ইতিমধ্যে ৪৩ হাজার টন পেঁয়াজ ছেড়েছে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে আরো ২২ হাজার টন পেঁয়াজ ছাড়বে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। এর ফলে আগামী কয়েকদিনের মধ্যে সাময়িকভাবে হলেও পিয়াজের দাম বেশ কিছুটা কমতে পারে বলে আশা করা যাচ্ছে।
Related Articles
শ্রমিক অসন্তোষের জেরে কাজ বন্ধ ভদ্রেশ্বরর শ্যামনগর জুট মিলে,ধর্নায় শ্রমিকরা।
হুগলি, ১৮ মার্চ:- গত তিন দিন আগে লকেট চট্টোপাধ্যায় ভদ্রেশ্বর জুট মিল গেটে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন, জুট মিলে শ্রমিকদের সঙ্গে অবিচার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তীর সেদিন দাবি করেছিলেন মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে জুট মিল চালু রাখার জন্য। দাবি দাওয়া নিয়ে আন্দোলন যা হোক না কেন কাজ […]
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে হাওড়াতেও বিক্ষিপ্ত অশান্তি।
হাওড়া,১৪ ডিসেম্বর:- নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে শুক্রবারের পর শনিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে হাওড়াতেও বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে। এদিন সকাল থেকে হাওড়া বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা। নলপুর, বাউরিয়া, বাঁকড়া নয়াবাজ, সাঁকরাইল সহ বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করা হয়। এর জেরে ভোগান্তির শিকার হন রেলযাত্রীরা। এর পাশাপাশি হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে এদিন […]
বৃষ্টি থামতেই হাওড়ায় রাস্তা সংস্কারের কাজে নামল পুরনিগম।
হাওড়া, ৪ অক্টোবর:- নিম্নচাপ সরতেই বৃষ্টি থেমেছে। জমা জলও নেমেছে বেশিরভাগ এলাকা থেকেই। এবার তাই ভাঙাচোরা খানা খন্দভরা রাস্তার সংস্কারের কাজে হাত দিলো হাওড়া পুরনিগম। পুজোর আগেই চলতি সপ্তাহের মধ্যে সেই কাজ শেষ করতে উদ্যোগী তারা। ইতিমধ্যেই সারারাত কাজ চলছে। রবিবার রাতে সেই কাজ খতিয়ে দেখতে হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোড, চ্যাটার্জিপাড়া, পঞ্চাননতলা, ডবসন রোড সহ […]





