স্পোর্টস ডেস্ক , ২১ অক্টোবর:- ভারতীয় খেলোয়াড়দের নাম ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। ছ’জন বিদেশির কথা ঘোষণা করা হয়ে গিয়েছে। বাকি এক বিদেশি। কানাঘুষো খবর, চুক্তি নাকি সারা হয়ে গিয়েছে। এদিন সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ফুটবলারদের নাম জানিয়ে দেওয়া হয়েছে। মোট ২২ জনের দল প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, নতুন দল জানানোর পাশে কাদের এবার বাদ দিয়ে দেওয়া হল, তারও একটা তালিকা প্রকাশ্যে এসেছে। আগে সই করানো মোট ১৫ জন ফুটবলারের নাম ওই তালিকায় নেই। তাঁদের নতুন দল খুঁজে নিতে বলা হয়েছে। পাশাপাশি এটাও জানানো হয়েছে, নতুন দল না পেলে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলে ঠাঁই পাবেন তাঁরা। ইস্টবেঙ্গলের ভারতীয় ব্রিগেগোলরক্ষক: দেবজিৎ, শংকর রায়, রফিক আলি সর্দার, মির্শাদ। ডিফেন্ডার: অভিষেক আম্বেদকর, সামাদ আলি মল্লিক, গুরতেজ , নারায়ণ দাস, চুলোভা, মহম্মদ ইরশাদ, রেহন সিং, ও রানা ঘরামি। মাঝমাঠ: শেহনাজ সিং, বিকাশ জাইরু, লিংডো, ইয়ুমনাম গোপী, আঙসুয়ানা, সুরচন্দ্র সিং, মহঃ রফিক ও লোকেন মিতেই। ফরোয়ার্ড: জেজে ও বলবন্ত সিং। যাঁরা বাদ পড়েছেন: কোলাডো, ওমিদ সিং, মিলন সিং, গিরিক খোসলা, বিকাশ সাইনি, প্রকাশ সরকার, মনোজ মহম্মদ, ব্র্যান্ডন, ভিনিথ, রিনো অ্যান্টো, গুরুং, কেভিন লোবো, কিগান পেরেরা, লালরিনডিকা রালতে, হাওকিপ।
Related Articles
বিশ্বকর্মা পুজোর রাতে বাড়ি থেকে ডেকে এনে খুন। দেহ মিললো খালে।
হাওড়া, ১৮ সেপ্টেম্বর:- শুক্রবার বিশ্বকর্মা পুজোর রাতে বাড়ি থেকে ডেকে এনে খুন এক যুবককে। মৃতের দেহ মেলে খালে। চাঞ্চল্য হাওড়ার সাঁকরাইলের মানিকপুরে। আর ঘরে ফেরা হলনা কার্তিক মণ্ডলের ( ৩০)। সাঁকরাইলের সারেঙ্গা আগার খালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। পরিবার ও এলাকাবাসীর সন্দেহ খুন করে দেহ ফেলে দেওয়া হয় খালে। […]
সিবিআই তল্লাশি হাওড়ায় ব্যবসায়ীর ফ্ল্যাটে।
হাওড়া, ২৬ সেপ্টেম্বর:- ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষার মূল্যায়নের বরাত পেয়েছিল এস বসু রায় কোম্পানি। ওএমআর শিট মূল্যায়ন করেছিল ওই সংস্থা। সংস্থার কর্ণধার কৌশিক মাঝির হাওড়ার ফ্ল্যাটে মঙ্গলবার সকালে তল্লাশি অভিযান চালায় সিবিআই। গত সপ্তাহেও কৌশিক মাঝিকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। হাওড়ার দাসনগরের ফ্ল্যাটে এদিন তল্লাশি চলছে। Post Views: 409
বালি পৌরসভা এলাকার বাসিন্দা যুবকের ডেঙ্গুতে মৃত্যু হাওড়ার বেসরকারি হাসপাতালে।
হাওড়া, ৬ সেপ্টেম্বর:- হাওড়ার পর এবার বালি। বালি পৌরসভা এলাকার বাসিন্দা এক যুবকের ডেঙ্গুতে মৃত্যু হাওড়ার বেসরকারি হাসপাতালে। বালিতে প্রথম ডেঙ্গুতে মৃত্যু হলো ওই যুবকের। মৃতের নাম তৌসিফ সদর (২৯)। তিনি থাকতেন জয় বিবি রোড, বেলুড় ভোটবাগান, ওয়ার্ড নং ৫৮, (পুরাতন ১৬)। তিনি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার সকালে হাওড়ার এক বেসরকারি […]









