দক্ষিণ ২৪ পরগনা, ১৯ অক্টোবর:- করোনা মহামারীর হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা শিবাবতার স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৫বছর আবির্ভাব উপলক্ষে দক্ষিন ২৪ পরগনার ১২৫ জায়গায় বৈদিক শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হল। দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে সংঘের কার্যালয় এবং সংঘ পরিচালিত হিন্দু মিলন মন্দির ও সেবাকেন্দ্র গুলিতে রবিবার ঠিক বৈকাল তিনটায় এই যজ্ঞের আয়োজন করা হয়। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে, মুখে মাস্ক পরে একযোগে এই শান্তি যজ্ঞে অংশ নেন এলাকার মানুষ। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, দূর্গা পূজার প্রাক্কালে মানুষের মন থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে করোনা মহামারী চলে গিয়ে মানুষের মনে শান্তি ফিরে আসুক। সেই এই প্রার্থনা নিয়েই এই অভিনব শান্তি যজ্ঞের আয়োজন করা হয়েছিল দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে।
Related Articles
ফের পুলিশের নজর এড়িয়ে হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়লো ‘মানসিক ভারসাম্যহীন’ যুবক।
হাওড়া, ২৩ নভেম্বর:- ফের পুলিশের নজর এড়িয়ে হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়লো যুবক। এরপর অনেক চেষ্টায় তাকে নামানো হয়। বুধবার বিকেল নাগাদ দমকলে খবর আসে ব্রিজের মাথায় উঠে পড়েছে মানসিক ভারসাম্যহীন এক যুবক। হাতে গোনা কয়েকজন পথচলতি মানুষ ব্রিজের উপর প্রথম তাকে দেখতে পান। তাঁরাই খবর দেন পুলিশকে। পুলিশ এবং দমকল ছুটে আসে। কলকাতা পোর্ট […]
মনিপুরের লাগামছাড়া সন্ত্রাসের প্রতিবাদে জয়হিন্দ বাহিনীর ধিক্কার সভা, হুগলি জেলা জুড়ে।
হুগলি, ২৫ জুলাই:- উত্তর পূর্বাঞ্চলের শান্ত রাজ্য মণিপুরে এই যেভাবে লাগাম ছাড়া সন্ত্রাস চলছে, মহিলাদের ওপর নির্মম নির্যাতন হয়েছে, অথচ কেন্দ্রীয় সরকার প্রায় তিন মাস ধরে কোনরকম ব্যবস্থা না নিয়ে কুম্ভকর্ণের ভূমিকা নিয়েছে। তার বিরুদ্ধে গর্জে উঠেছে সারা দেশ। তারই অঙ্গ হিসেবে এদিন পশ্চিমবঙ্গ তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায় নির্দেশে এবং হুগলি জেলার জয়হিন্দ […]
রাজ্য সরকারের অনুমতি ছাড়া উচ্ছেদ অভিযান চালানো যাবেনা, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৪ নভেম্বর:- রাজ্য সরকার জমির জবর দখল মানবে না। কিন্তু যারা ইতিমধ্যেই কেন্দ্র বা রাজ্য সরকার বা সরকারি সংস্থার খাস জমিতে বসবাস বা চাকরি করছেন তাদের জমি থেকে উচ্ছেদ করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন। তিনি বলেন রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোথাও উচ্ছেদ অভিযান চালানো যাবে না । মুখ্যমন্ত্রী মমতা […]









