স্পোর্টস ডেস্ক , ১৮ অক্টোবর:- সরকারি ভাবে ইস্টবেঙ্গলের নতুন লোগো প্রকাশ করল শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ। সেই সঙ্গে স্পষ্ট হয়ে গেল, এসসি ইস্টবেঙ্গল নামেই আসন্ন আইএসএলে মাঠে নামতে চলেছে লাল-হলুদ শিবির। আইএসএলের সরকারি ওয়েবসাইটেও লাল-হলুদের নতুন লোগো প্রকাশিত হবে। তারপরই গোয়ায় দলের সঙ্গে যাওয়া ফুটবলারদের নাম সরকারি ভাবে প্রকাশ করা হবে এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। শনিবার ১১ টা নাগাদ লাল-হলুদের সরকারি ইউটিউব চ্যানেলে নতুন লোগো প্রকাশ করা হয়। দিন দুয়েক আগেই নেটদুনিয়ায় লোগোর ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। সেই লোগোতেই সরকারি শিলমোহর পড়ল। লোগোর রং এবং মশাল প্রতীকে কোনও পরিবর্তন হয়নি। শুধু উপরের দিকে বিনিয়োগকারী শ্রী সিমেন্টের নামের আদ্যাক্ষর এসসি যুক্ত হয়েছে। সেই সঙ্গে জোড়া হয়েছে ৬টি স্টার। লোগোর পাশাপাশি ইস্টবেঙ্গলের নতুন নামেও সরকারি শিলমোহর পড়ে গিয়েছে। আইএসএলে লাল-হলুদের নতুন স্লোগান হতে চলেছে ‘ছিলাম-আছি-থাকব’, এবং ‘এল বাংলার ব্রিগেড’।
Related Articles
১৪ এপ্রিল পর্যন্ত যাত্রীবাহী ট্রেন বন্ধ করা হল।
হাওড়া,২৫ মার্চ:- পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল টিকিট ১৪ মার্চের আগে বিক্রি না করার সিদ্ধান্ত নিল। বুধবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে সেই সিদ্ধান্ত জানানো হয়েছে। ইতিপূর্বে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত যাবতীয় প্যাসেঞ্জার ট্রেন বাতিল করার পাশাপাশি ৩১ মার্চ পর্যন্ত টিকিট বুকিং বাতিল করা হয়েছিল। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রীর সারা দেশে তিন সপ্তাহের […]
প্রথা মেনেই দোলের আগের সন্ধ্যায় বেলুড় মঠে পালিত হলো হোলিকা দহন।
হাওড়া, ৬ মার্চ:- কাল দোল। প্রথা মেনেই দোলের আগের সন্ধ্যায় বেলুড় মঠে পালিত হলো হোলিকা দহন। প্রতি বছরের মতো এবারও দোলের আগের দিন ঠাকুরের মন্দিরে সন্ধ্যারতির পর বেলুড় মঠে পালিত হয় হোলিকা দহন অনুষ্ঠান। শ্রীমায়ের মন্দিরের পাশে মঠের পূর্ব দিকে গঙ্গার ধারে হয় এই অনুষ্ঠান। পাটকাঠি, খড় ইত্যাদি সামগ্রী দিয়ে নির্মিত ছোট্ট কুঁড়েঘররূপী হোলিকা’কে দহন […]
জামশেদপুরের বিরুদ্ধে কী বদল করবেন ইস্টবেঙ্গল কোচ ?
প্রসেনজিৎ মাহাতো, ৯ ডিসেম্বর:- বৃহস্পতিবার তিলক ময়দানে জামশেদপুরের বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া লিভারপুল কিংবদন্তি ফাউলার। সেইসঙ্গে প্রথম একাদশেও কয়েকটা বদল হবে। জেজে শুরু করবেন প্রথম একাদশে। বিপক্ষের অস্ত্র ভালস্কিসকে ভোঁতা করতে অ্যাটাকিং ফুটবলের পরিকল্পনা লাল–হলুদের। জয়ের ব্যপারে আশাবাদী ফাউলার বলেন, ‘আমাদের প্রথম গোল করতে হবে। গোল হজম করে গেলে লড়াইয়ে ফেরা কঠিন। কিন্তু প্রথমে গোল […]




