হাওড়া ১৪ অক্টোবর:- বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে অস্ত্র সহ ধৃত বলবিন্দর সিং এর ‘হেনস্থা’র ঘটনা নিয়ে এর আগে থানায় অভিযোগ জানানো হয়েছিল। দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মণজিন্দর সিংহ সিরসা সহ তিনজনের এক প্রতিনিধি দল গত সোমবার সেই কপি নিয়ে হাওড়া থানায় জমা দিয়েছিলেন। কথা বলেছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে। এবার তার একদিন পর বুধবার দুপুরে বলবিন্দরের সঙ্গে সাক্ষাৎ করলেন তাঁর পরিবার। এদিন হাওড়া থানায় এসে বলবিন্দরের সঙ্গে দেখা করেন তাঁর স্ত্রী, পুত্র ও বলবিন্দরের ভাই। এরা পুলিশের কাছে জানান, বলবিন্দর কোনও রাজনীতির লোক নন। তিনি দেহরক্ষীর কাজের সুবাদে এখানে এসেছেন। তাঁর আগ্নেয়াস্ত্রের পারমিট যেন খতিয়ে দেখা হয়। পুলিশের তরফ থেকে জানানো হয় ভেরিফিকেশনের জন্য কিছুটা সময় লাগছে। ভেরিফিকেশন হয়ে গেলে যা জানা যাবে তা কোর্টকে জানিয়ে দেওয়া হবে। এরপর কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
Related Articles
বিধানসভার অধিবেশন কক্ষে আসন বিন্যাস বদল করা হলো।
কলকাতা, ১ সেপ্টেম্বর:- বিধানসভার অধিবেশন কক্ষে আসন বিন্যাস বদল করা হল। নতুন মন্ত্রীদের জন্য জায়গা করা হচ্ছে মন্ত্রীদের জন্য নির্ধারিত ট্রেজারি বেঞ্চে। আবার ট্রেজারি বেঞ্চের প্রাক্তনীদের জন্য নতুন জায়গা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। তবে আপাতত শূন্যই থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের আসনটি। সেপ্টেম্বরে বিধানসভার আসন্ন স্বল্পকালীন অধিবেশন ওই আসনে কাউকে বসতে দেওয়া হবে না বলে […]
মর্গে জমে থাকা দাবিহীন দেহ সৎকারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন পরিবেশকর্মী সুভাষ দত্ত।
হাওড়া, ২৭ ডিসেম্বর:- হাওড়া মর্গে জমে থাকা দাবিহীন শতাধিক দেহ সৎকারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। রবিবার রাতে হাওড়ার শিবপুর শ্মশানঘাটে ওইসব বেওয়ারিশ দেহ পোড়ানো হয় প্রশাসনের উদ্যোগে। নির্দিষ্ট সময় অন্তর এই কাজ করা হলেও এবারে প্রশাসনের এই কাজ হাইকোর্টের নির্দেশ মেনে করা হয়নি বলে অভিযোগ তোলেন সুভাষবাবু। সোমবার তিনি শিবপুর শ্মশানঘাটে যান। […]
সিপিআইএম- এর ডাকা বন্ধের মিশ্র প্রভাব পড়লো কোতুলপুরে।
প্রদীপ সাঁতরা,৮ জানুয়ারি:- এনআরসি মানছিনা মানবনা’- এই শ্লোগানকে সামনে রেখে আজ সারাদেশ জুড়ে এক সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন আমাদের দেশের সব বামপন্থী দল গুলি। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে বিক্ষোব। মিছিল করে পথ অবরোধ ও ট্রেন অবরোধ করার দৃশ্যও দেখা গেছে। কোথাও আবার সাধারণ মিছিলের মধ্য দিয়েও ধর্মঘট সফল করার ডাক দিয়েছেন বামেরা। তেমনই […]





