স্পোর্টস ডেস্ক , ১৪ অক্টোবর:- নেইমারের হ্যাটট্রিকের সুবাদে ৪-২ গোলে পেরুকে হারাল তিতের ছেলেরা। ম্যাচে পেনাল্টি থেকে নিজের এবং দলের প্রথম গোলটি করেন নেইমার। পেরুর বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হ্যাটট্রিক করলেন নেইমার। ভাঙলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডোর দেশের জার্সিতে গোল করার রেকর্ডও। ব্রাজিলের জার্সিতে ‘দ্য ফেনোমেনন’–এর গোলের সংখ্যা ৬২। পেরুর বিরুদ্ধে তিন গোল করে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন নেইমার। শেষপর্যন্ত ম্যাচ শেষে দেশের জার্সিতে তাঁর মোট গোলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৪। এখন তাঁর সামনে কেবল আরেক কিংবদন্তি পেলে (Pelé)। দেশের জার্সিতে পেলের গোল সংখ্যা ৭৭। বড় কোনও অঘটন না ঘটলে, নেইমারের যা বয়স আর ফর্ম, তাতে সেই রেকর্ডও বেশিদিন অক্ষুণ্ণ থাকার কথা না। এমনটাই মনে করছেন তাঁর ভক্তরা। এদিকে, উয়েফা নেশনস কাপে বড় অঘটন। ইউক্রেনের কাছে ১–০ গোলে হেরে গেল স্পেন । এর আগে পর্তুগালেরও সঙ্গে ড্র করেছিলেন সের্জিও র্যামোসরা।
Related Articles
ডেঙ্গি মোকাবিলায় জেলাশাসকদের এলাকায় গিয়ে পরিদর্শনের নির্দেশ মুখ্য সচিবের।
কলকাতা, ৮ নভেম্বর:- রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ফের একবার উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিন ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় পরবর্তী পদক্ষেপে নিয়ে জেলাশাসক ও স্বাস্থ্যসচিব সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বেঠক করেন মুখ্যসচিব। জেলায় জেলায় চিকিৎসক দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, ডেঙ্গি মোকাবিলায় জেলাশাসকদের এলাকায় গিয়ে পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। […]
কেন্দ্রীয় সরকার প্রয়োজনের তুলনায় অনেক কম টিকা পাঠিয়েছে অভিযোগ রাজ্যের।
কলকাতা , ১৬ জানুয়ারি:- কেন্দ্রীয় সরকার প্রয়োজনের তুলনায় অনেক কম টিকা পাঠিয়েছে বলে রাজ্য সরকার অভিযোগ করেছে। কোভিড টিকাকরন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ টেলিফোনে বিভিন্ন জেলার জেলাশাসক এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। সেখানেই তিনি জানান রাজ্যে যথেষ্ট পরিমাণে টিকা পাঠানো হয়েছে বলে প্রধানমন্ত্রী জানালেও সেই তথ্য সঠিক নয়। এই নিয়ে যেন কোনো সমস্যা না […]
দার্জিলিঙে দামাই উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের গাড়িতে আগ্নিকান্ডের ঘটনা , ব্যাপক চাঞ্চল্য
দার্জিলিং, ৩ জানুয়ারি:- দার্জিলিঙে বাদামতাম এ দামাই উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান গঙ্গাসাগর পঞ্চকুঠির গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। আগ্নিকান্ডের ঘটনায় গাড়িটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। জানা গিয়েছে যে শনিবার দার্জিলিংএ একটি শ্রাদ্ধানুষ্ঠানে যান গঙ্গাসাগর পঞ্চকুঠি। এবং সেই সময় আচমকাই গাড়িটিতে আগুন ধরে যায়। এই দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। আগুন গাড়িটিকে মূহুর্তের মধ্যে আগুন […]







