হাওড়া , ১৪ অক্টোবর:- বেকার ও পরিযায়ী শ্রমিকদের কাজের দাবিতে, কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বুধবার দুপুরে হাওড়ায় আইন অমান্য কর্মসূচি নেয় হাওড়া জেলা যুব কংগ্রেস। এদিন যুব কংগ্রেসের কর্মীরা প্রথমে হাওড়া ময়দান ফ্লাইওভারের নিচে জমায়েত হন। পরে মিছিল নিয়ে এগোতে গেলে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। পুলিশের সঙ্গে যুব কংগ্রেসের কর্মীদের ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেয়। কংগ্রেস বিধায়ক অসিত মিত্র, যুব কংগ্রেসের সভাপতি সুপ্রভাত করাতি সহ অন্যান্য নেতৃবৃন্দ এই কর্মসূচিতে হাজির ছিলেন।
Related Articles
মুখ্যমন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে শেওরাফুলিতে তৃণমূলের বিক্ষোভ।
হুগলি , ১২ মার্চ:- বাংলার মাকে আঘাত করে ভোটে জেতা যায় না, যাবে না স্লোগান তুলে বিক্ষোভ। তৃনমুলের অভিযোগ মুখ্যমন্ত্রীকে ঘাক্কা দিয়ে আঘাত দেওয়া হয়েছে। প্রতিবাদে শুক্রবার সকালে হুগলী জেলার শেওড়াফুলিতে গলায়, প্লাকার ঝুলিয়ে বিক্ষোভ দেখালো তৃনমুলের কর্মীরা। হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুবীর ঘোষ বলেন বিরোধীরা ভেবেছিল আমাদের নেত্রীকে বিছানায় শুয়ে দিয়ে একতরফা […]
সিঙ্গুর আন্দোলনের কৃষকদের সম্মান জানাতে তৈরি হলো, সিঙ্গুর স্মৃতিসৌধ।
হুগলি, ১২ ফেব্রুয়ারি:- সিঙ্গুরের কৃষি আন্দোলনে সংগ্রামী কৃষকদের সন্মান জানাতে সিঙ্গুরের সিংহেরভেরি এলাকায় ‘সিঙ্গুর স্মৃতিসৌধ’ তৈরি করা হয়েছে। সোমবার আরামবাগের কালিপুর প্রশাসনিক সভা থেকে ভার্চুয়ালী উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি জমি আন্দোলনের আঁতুর ঘর সিঙ্গুরে প্রকল্প এলাকার আন্দোলনের পীঠস্থান সিংহেরভেরি মৌজায় দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পাশে মহাপ্রভু আশ্রমে তৈরি করা হয়েছে এই স্মৃতিসৌধ। সুপ্রিমকোর্টের নির্দেশে সিঙ্গুরে […]
শুভেন্দুর মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে যুবক! অভিযোগ বিজেপির, বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে।
হুগলি, ৩০ জুলাই:- মগড়ায় গত সোমবার কন্যা সুরক্ষা যাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মিছিলে এক যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ বিজেপি বাঁশবেডিয়া মন্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের। গতকাল সন্ধায় এই মর্মে মগরা থানায় একটি ডায়েরি করেন তিনি। বিশ্বজিতের অভিযোগ, শুভেন্দু অধিকারীর মিছিল চলার সময় মগড়া কাঁটাপুকুরের কাছে এক যুবক জোর […]








