কলকাতা , ১৪ অক্টোবর:- রাজ্যের পেট্রোল পাম্পে তেল নিয়ে গরমিলের অভিযোগে রাজ্য সরকার তদন্ত শুরু করছে। পেট্রোল পাম্প মালিকদের অভিযোগের প্রেক্ষিতে ক্রেতা সুরক্ষা দপ্তর পুজোর পর থেকেই এই তদন্ত শুরু করবে বলে বিভাগীয় মন্ত্রী সাধন পান্ডে জানিয়েছেন। সম্প্রতি তিনি পেট্রোল পাম্প মালিকদের সংগঠন এর সঙ্গে বৈঠক করেন সেখানে পাম্প মালিকদের তরফে মন্ত্রীকে অভিযোগ জানানো হয় যে কেন্দ্রীয় সংস্থার কাছ থেকে রাজ্যের পেট্রল পাম্পগুলি কম পাচ্ছে। পেট্রোলের ট্যাংকারে কারচুপি করে পেট্রোল পাম্প গুলিতে নির্ধারিত পরিমাণের তুলনায় কম তেল দেওয়া হচ্ছে বলে মালিক সংগঠনের অভিযোগ। রাজ্যের প্রায় 3000 পেট্রলপাম্প রয়েছে তাদের প্রত্যেকের ক্ষতির পরিমাণ মাথাপিছু প্রায় 100 লিটার এর কাছাকাছি বলে মালিক সংগঠনের দাবী।
Related Articles
চিরনিদ্রায় সুভাসের সুবাস, ঘরের ছেলেকে শেষবিদায় রিষড়াবাসির।
হুগলী,১৩ ডিসেম্বর:- বেশ কিছুদিন অসুস্থ থাকার পর শুক্রবার সকালে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রিষড়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর সুভাষ দে।তৃণমূলের জন্মলগ্ন থেকেই তিনি ছিলেন ঘাসফুলের সৈনিক। ২০০৫ সালে বাম জমানায় পৌরভোটে প্রথম নির্বাচিত হন ১৭ নম্বর ওয়ার্ড থেকে,পরে ২০১০ এ ২১ নম্বর ওয়ার্ড ,২০১৫ সালে ২২ নম্বর ওয়ার্ড থেকে জিতে জয়ের […]
কনকনে ঠান্ডার মধ্যে কাশ্মীরে দুরন্ত জয়,লিগ শীর্ষে মোহনবাগান।
অঞ্জন চট্টোপাধ্যায়,৫ জানুয়ারি:- কনকনে ঠান্ডার মধ্যে ৯০ মিনিট খেলা চালিয়ে যাওয়াই ছিল মোহনবাগান ফুটবলারদের কাছে বড় চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জে ভালভাবেই উত্তীর্ণ হলেন ফ্রান গঞ্জালেজরা। ভিকুনা এসব দলকে ভাল খেলার জন্য মোটিভেট করে গিয়েছেন। যার প্রমাণ মিলল মাঠেই। প্রথম থেকে বেশ সচলই দেখাল বাগান ফুটবলারদের। বল মুভও করলেন ভাল। তবে শুরুর দিকে বক্সের ভিতর ফিনিশ […]
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মন্দিরের পুরোহিত।
হুগলি, ২২ আগস্ট:- ১৪ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে মন্দিরের এক পুরোহিতকে গ্রেফতার করলেও উত্তরপাড়া থানার পুলিশ। দিনের পর দিন ধর্ষণের জেরে ওই নাবালিকা সন্তানসম্ভবা হয়ে পড়েছে। বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ওই নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন। পকসো আইনে ধর্ষণের অভিযোগে ধৃত কেদার নাথনকে সোমবার শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয় স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় ধৃত ঐ […]







