হুগলী, ১২ অক্টোবর:- ফেডারেশন অফ ওয়েস্টবেঙ্গল ট্রাক অ্যাসোসিয়েশনের কয়েক দফা দাবিতে তিন দিনের ট্রাক ধর্মঘট শুরু হল সোমবার থেকে। ১২, ১৩, ১৪ অক্টোবর বন্ধ থাকবে ট্রাক পরিষেবা। সংগঠনের দাবি, কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী ২৫% লোডিং বৃদ্ধির অনুমোদন মিলেছে। দেশের সমস্ত রাজ্য কেন্দ্র সরকারের এই ঘোষণা মেনে নিলেও পশ্চিমবঙ্গে তা মানা হচ্ছে না। লোডিং বৃদ্ধি, পুলিশের জুলুম, যন্ত্রাংশ সহ অন্যান্য সামগ্রীর অত্যাধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমাদের তিন দিনের এই ধর্মঘট। ধর্মঘটে সমস্যার সমাধান না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে জানিয়েছেন।
Related Articles
গ্রামীণ অঞ্চলের জন্য সাশ্রয়ী এবং স্বল্প খরচে বিশেষ প্রযুক্তি উদ্ভাবনে জোর দেওয়ার আর্জি
কলকাতা , ২২ অক্টোবর:- রাজ্য সরকার কেন্দ্রের কাছে গ্রামীণ অঞ্চলের জন্য সাশ্রয়ী এবং স্বল্প খরচে বিশেষ প্রযুক্তি উদ্ভাবনে জোর দেওয়ার আর্জি জানিয়েছে। জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবন নীতি দুই হাজার কুড়ি প্রস্তুতি বিষয় কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি এবং ভূবিজ্ঞান মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন আজ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীদের মধ্যে এক ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই […]
উন্নয়নকে হাতিয়ার করেই লোকসভা নির্বাচনে ৪০০ আসন অতিক্রমের ভাবনা মোদির।
নদীয়া, ২ মার্চ:- তৃণমূল বাঙালিদের গরিব বানিয়ে রাখতে চায়। কেন্দ্র সরকারের প্রকল্প নিজের নামে চালাতে চাইছে তৃণমূল। এখানে পুলিশ নয়, দুষ্কৃতীরা সিদ্ধান্ত নেয় প্রশাসন কিভাবে চলবে। শনিবার নদীয়ার কৃষ্ণনগরে প্রকাশ্য জনসভায় এসে বললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষ্ণনগর গভমেন্ট কলেজের মাঠে প্রথমে অল্প সময়ের জন্য প্রশাসনিক বৈঠক করেন তিনি। এরপরই সেখান থেকে জনসভায় কর্মীদের উদ্দেশ্যে […]
পশ্চিম মেদিনীপুরের নতুন জেলাশাসক খুরশিদ আল কাদরী।
কলকাতা, ৮ ফেব্রুয়ারি:- পশ্চিম মেদিনীপুরের নতুন জেলা শাসক হচ্ছেন খুরশিদ আল কাদরী। তিনি দার্জিলিং এর অতিরিক্ত জেলা শাসক ছিলেন। পশ্চিম মেদিনীপুরের বর্তমান জেলাশাসক আয়েশা রাণীকে জনস্বাস্থ্য কারিগরি দফতরের বিশেষ সচিব পদে বদলি করা হয়েছে। পাশাপাশি তিনি ওই দফতরের অধীন এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের প্রকল্প অধিকর্তার দ্বায়িত্ব পেয়েছেন। নবান্নে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে বুধবার এই […]








