হাওড়া, ১১ অক্টোবর:- নবান্ন অভিযানের নামে বিজেপি যুব মোর্চার ‘বোমা বন্দুক নিয়ে দুষ্কৃতী তান্ডবে’ প্রতিবাদে হাওড়ায় শান্তিমিছিল করল তৃণমূল। রবিবার বিকালে মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের তরফ থেকে ওই মিছিলের ডাক দেওয়া হয়। উদ্যোক্তারা জানান স্বৈরাচারী কেন্দ্রীয় সরকারের একচেটিয়া সরকারি সম্পত্তির বেসরকারিকরণ, রাজ্যের প্রতি বঞ্চনা, কৃষক শ্রমিককে নিস্ব করার জনবিরোধী কৃষিবিল প্রণয়ন, নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি, হাথরসে ধর্ষিতা, নির্যাতিতা মণীষা বাল্মিকীর হত্যা ও তার পরিবারের উপর অত্যাচার, নবান্ন অভিযানের নামে বন্দুক ,বোমা নিয়ে বিজেপি র দুস্কৃতি তান্ডবের প্রতিবাদে এদিন মিছিলের ডাক দেওয়া হয়। শিবপুর মন্দিরতলা থেকে মল্লিকফটক পর্যন্ত ওই প্রতিবাদ মিছিল হয়। তৃণমূল নেতা সুপ্রীতি চট্টোপাধ্যায়, নির্মলেন্দু চট্টোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান বিশ্বনাথ দাস,পার্থজিৎ ঘোষ, দিলীপ ঘোষ, সীমা নস্কর, কল্যাণী সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ এদিনের মিছিলে অংশ নেন।
Related Articles
এক দলে পাঁচ অধিনায়ক ! এমনই চমক দিচ্ছেন হাবাস
স্পোর্টস ডেস্ক , ১৬ নভেম্বর:- নির্দিষ্ট কোনও ফুটবলারের কাঁধে অধিনায়কের দায়িত্ব দেওয়া নয়,বরং এটিকে-মোহনবাগান শিবিরে এবার একাধিক অধিনায়ক। বেশ কিছুদিন ধরেই এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। অবশেষে অধিনায়কদের নাম ঘোষণা করতেই সিলমোহর পড়ল কোচ আন্তোনিও লোপেজ হাবাসের নয়া তত্ত্বে। নয়া মরশুমের আগে দলে যোগ দেওয়া বহু চর্চিত রিক্রুট সন্দেশ ঝিঙ্গান পাঁচ অধিনায়কের মধ্যে একজন। বাকি […]
আগামীকাল বাজেট অধিবেশন শেষ হয়ে মুলতবি হবে বিধানসভা।
কলকাতা, ১২ মার্চ:- সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তারপরেই বেজে যাবে পঞ্চায়েত ভোটের দামামা। তাই এবছর শিক্ষা, স্বাস্থ্য সহ ৩৩টি দফতরের বাজেট নিয়ে বিধানসভায় কোন আলোচনা হয়নি। পরিষদীয় রীতি মেনে ওই ৩৩টি দফতরের বাজেট শনিবারই গিলোটিনে পাশ হয়ে গিয়েছে। অর্থাৎ বিতর্ক বা আলোচনা না করেই ব্যয় বরাদ্দ অনুমোদন করানো হয়েছে উপস্থিত বিধায়কদের ধ্বনি ভোটে। এজন্য সময় […]
উদ্বেগ বাড়িয়ে চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে তিন হাজার ৬১২ জন করোনায় সংক্রমিত হয়েছেন।
কলকাতা , ১১ অক্টোবর:- উদ্বেগ বাড়িয়ে গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে রেকর্ড সংখ্যক তিন হাজার ৬১২ জন মানুষ করোনায় সংক্রমিত হয়েছেণ। রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৯৪ হাজার ৮০৬ জন করনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ৫৮ হাজার ৯৪৮ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার গতকালের তুলনায় আজ আরও একটু […]




