হুগলি , ৮ অক্টোবর:- তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, লাল ফেট্টি মাথায় বেধে বিজেপির কর্মীরা গুন্ডাগিরি শুরু করেছে। মানুষ এদের রুপ দেখতে পাচ্ছে। একজন বিজেপি সাংসদ ঘনিষ্ঠের হাত থেকে আগ্নেয়অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। খুন জখম ধর্ষণ নিয়েই বিজেপি আছে। বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি শ্যামল বসুর অভিযোগ পুলিশ বিনা প্ররোচনায় দলীয় কর্মীদের উপর হামলা করেছে। আমাকেও মারধর করে রাস্তায় ফেলে দিয়েছে।ডানকুনির আখডাঙার কাছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ করে পাথর ছুড়েছে। কিন্তু পুলিশ তাঁদের না ধরে আমাদের কর্মীদের মারধর করে। কর্মীরা আত্মরক্ষার তাগিদে কেউ হয়ত ইট ছুড়ে থাকতে পাড়ে।
Related Articles
মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের কিভাবে মূল্যায়ন হবে , ঘোষণা আগামীকাল জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৭ জুন:- করোনা আবহে বাতিল হওয়া মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে হবে তা আগামী কাল ঘোষণা করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তবে জুলাইয়ের মধ্যেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে বলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন। উল্লেখ্য, এদিনই সুপ্রিম কোর্টে সিবিএসই জানিয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে হবে সিবিএসই ফল ঘোষণা করা হবে। শীর্ষ আদালতে […]
ভাঙ্গর বিধানসভা এলাকাকে কলকাতা পুলিশের আওতায় আনার পরিকল্পনা রাজ্যের।
কলকাতা, ২৬ জুলাই:- পঞ্চায়েত ভোটে হিংসা থেকে শুরু করে পাওয়ার গ্রিড আন্দোলন। সাম্প্রতিক একাধিক ঘটনায় উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভা এলাকাকে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করছে রাজ্য সরকার। বুধবার কলকাতার আলিপুর বডিগার্ডস লাইনে রাজ্যের আইপিএস আধিকারিকদের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যপারে পদক্ষেপ করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ […]
রিষড়ায় দলীয় কর্মসূচিতে জেলা সভাপতির উপস্থিতিতে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মীরা।
হুগলি , ৭ জুলাই:- গতকাল সন্ধ্যায় রিষড়া বাঙ্গুর পার্ক এলাকায় বিজেপির একটি দলীয় কর্মসূচিতে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে ওঠে। একদল বিজেপি কর্মী অন্য দল বিজেপি কর্মীর দিকে তেড়ে যায় , গালাগালি এবং হাতাহাতির মধ্যে জড়িয়ে পড়ে এবং এ-সমস্তই হয়েছে হয়েছে বিজেপির শ্রীরামপুর জেলা কমিটির সভাপতি ও বিজেপির মহিলা মোর্চার নেত্রী সামনেই । ঘটনাকে কেন্দ্র করে বিজেপি রিষড়া […]







