হাওড়া , ৮ অক্টোবর:- বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল সাঁতরাগাছি ও হাওড়া ময়দান চত্বর। এদিন হাওড়া ময়দানেও পুলিশ বিজেপির মিছিল ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে। পুলিশ টিয়ার গ্যাসের সেল ফাটায়। লাঠিচার্জ করে জলকামান ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এরপর হাওড়া ময়দানে বঙ্গবাসী মোড়ের কিছুটা দূরেই বিক্ষোভকারীরা গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। র্যাফ ও কমব্যাট ফোর্সকে লক্ষ্য করে তারা ইট ছুঁড়তে থাকে। এরপর র্যাফ লাঠি উঁচিয়ে তাদের তাড়া করে। এদিন হাওড়া ময়দান থেকে এক বিজেপি সমর্থককে পুলিশ গ্রেফতার করে। তিনি ব্যারাকপুরের বাসিন্দা বলে জানা গেছে। তাঁর দেহরক্ষীর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। মিছিলে কেন তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিলেন তা তদন্ত করে দেখা হচ্ছে।
Related Articles
সচেতনতার বার্তার নোটিস টাঙিয়ে কাজ করছেন বাইক মেকানিক দুধকুমার।
হুগলি,২৯ এপ্রিল:- মুখে মাস্ক না থাকলে বাইক সারানো হবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়ান। এই সচেতনতার বার্তার নোটিস টাঙিয়ে কাজ করছেন সিঙ্গুরের রতনপুরের বাইক মেকানিক দুধকুমার দে। লকডাউন চলাকালীন পুলিশকর্মী থেকে স্বাস্হ্যকর্মীরা বাইক নিয়ে কাজের জায়গায় ছুটে যাচ্ছেন। রাস্তায় বাইকের চাকা পাংচার থেকে গাড়ি গন্ডোগোলের জন্য প্রায়সই দূর্ভোগে পড়তে হচ্ছে বাইক আরোহীদের। ফোন করে […]
কারখানায় অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে তৃণমূল ও বিজেপি সংঘর্ষ।
পশ্চিম মেদিনীপুর , ৭ আগস্ট:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের এক কারখানায় অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে তৃণমূল ও বিজেপি দুই দলের শ্রমিক সংগঠনের সংঘর্ষ, এই সংঘর্ষে দুই দলের আহত অন্তত পক্ষে দুই দলের ১০ জন। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই ইন্ডিয়ান অয়েল এর প্লান্টে অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে চাপানউতোর চলছিল […]
জয়েন্ট এন্ট্রান্স সেশন ওয়ানের ফল প্রকাশ।
কলকাতা, ৭ ফেব্রুয়ারি:- জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা জেইই, মেইন, সেশন ওয়ানের ফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। মঙ্গলবার এনটিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা তাঁদের আবেদনপত্রে দেওয়া নম্বর ব্যবহার করে jeemain.nta.nic.in- ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে এবং ডাউনলোড করতে পারবেন। শিগগিরই মেধা তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে এনটিএ। এ বছরের ২৪, ২৫, ২৯, ৩০, ৩১ জানুয়ারি এবং পয়লা […]




