হাওড়া , ৫ অক্টোবর:- গত প্রায় ৬ দিন ধরে খোঁজ ছিল না বাড়ির মালিকের। বছর তেত্রিশের যুবক কোথায় গেলেন তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। পাশাপাশি দরজা-জানালা বন্ধ থাকায় বাড়ির ভিতর থেকে পোষ্য কুকুরের চিৎকার শুনে প্রতিবেশীদের সন্দেহ আরও বাড়ে। সোমবার দুপুরে নিশ্চিন্দা থানার পুলিশ,বালি দমকল বাহিনী এসে বাড়ির সদর দরজা ভাঙে। প্রথমে উদ্ধার হয় স্প্যেনিয়ান প্রজাতির কুকুরটি। তারপর শুরু হয় তল্লাশি। প্রায় ৫ কাঠা জমির উপর বাড়ির একতলার একটি ঘরে মেলে অর্পণ দাসের ঝুলন্ত পচাগলা দেহ। তাঁর বাবা প্রদীপ দাস বছর দুয়েক আগে চেন্নাইতে চিকিৎসা করাতে যাওয়ার পথে নিরুদ্দেশ হয়ে যান। মা অর্পনা দাস মারা গিয়েছেন চার বছর আগে। পোষ্যকে নিয়ে একাই থাকতেন যুবক। বালি ঘোষপাড়ায় সোনার দোকান রয়েছে অর্পণের। কি কারণে এই ঘটনা জানা যায়নি।
Related Articles
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা ডাম্পারের , মর্মান্তিক মৃত্যু দুই ভাইয়ের।
হুগলি, ১০ জানুয়ারি:- দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা পাথর বোঝাই ডাম্পারের, দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে মর্মান্তিক মৃত্যু ডাম্পার চালক ও খালাসী দুই ভাই এর! হরিপালের মহিষটিকরিতে আজ সকালে এই দূর্ঘটনা ঘটে।পুলিশ গিয়ে ক্রেন দিয়ে ডাম্পার সরিয়ে মৃতদেহ উদ্ধার করে। বীরভূমের ইলামবাজার থেকে পাথর নিয়ে ডানকুনির দিকে যাচ্ছিল ডাম্পারটি। চালক কালু সেখ ও তার ভাই তুলব সেখ […]
বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে শ্যামনগরে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ ও বিক্ষোভ
ব্যারাকপুর,১৬ ফেব্রুয়ারি:- বেহাল রাস্তা সারাইয়ের দাবি জানিয়ে মঙ্গলবার সাত সকালে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলেন গ্রামবাসীরা। প্রায় আদ ঘন্টা ধরে চলা এই বিক্ষোভের জেরে কল্যানি এক্সপ্রেসওয়েতে সামন্য জানজটের শৃষ্ঠি হয়। পরবর্তীকালে পুলিশি হস্তক্ষেপের পর গ্রামবাসীরা তাদের অবরোধ তুলে নেয়। স্থানীয়দের অভিযোগ,জগদ্দল থানার শ্যামনগর কাউগাছি-২ পঞ্চায়েতর বাসুদেবপুর মাকালতলার রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে কার্যত […]
মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে জেলের ভাত খাওয়ানোর হুমকি দিলেন বিজেপি নেতা রাজু ব্যানার্জির।
কোচবিহার ,২ জুলাই:- উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষকে জেলের ভাত খাওয়ানোর হুমকি দিলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু ব্যানার্জি। আজ কোচবিহার কোতোয়ালি থানার সামনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপরে আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা। ওই বিক্ষোভ কর্মসূচী সেরে সাংবাদিকদের সামনে রবীন্দ্র নাথ ঘোষকে জেলের ভাত খাওয়ানোর হুমকি দেন রাজু ব্যানার্জি। এদিন […]







