হাওড়া , ৪ অক্টোবর:- দেশের নারীদের উপর যারা অত্যাচার করে এবং যারা সেই অত্যাচারকে প্রশ্রয় দেয় সেই সরকার কখনো ক্ষমতায় টিকতে পারে না। উত্তরপ্রদেশের হাথরসের নৃশংস ঘটনার নিন্দা করে রবিবার বিকেলে এই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। এদিন উত্তরপ্রদেশের ঘটনা সহ কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে এক পদযাত্রার নেতৃত্ব দেন অরূপ রায়। বেলেপোল মোড় থেকে সেই পদযাত্রা শুরু হয়। সেখানে উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, “বিজেপির পতন ঘনিয়ে আসছে। ওদের সরকারের পতন অনিবার্য। বিজেপি উচ্ছৃঙ্খল একটা দল। এদের দেশের মানুষ মানবে না। নারীদের সম্মান করা উচিত। বাংলায় আমরা নারীদের সম্মান করি। উত্তরপ্রদেশের হাথরসের নৃশংস ঘটনার পর বিহারে বিরোধী দল ক্ষমতায় আসবে।” সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গে ঘটনা ঘটলে গুরুত্ব দিয়ে তার বিচার হয়। এরাজ্যে আইনের শাসন জারি রয়েছে।”
Related Articles
উত্তরপাড়ার জনবহুল এলাকায় ঘটে গেল দুঃসাহসিক ব্যাংক ডাকাতির ঘটনা।
হুগলি, ৫ জুন:- জনবহুল এলাকায় ঘটে গেল দুঃসাহসিক ডাকাতির ঘটনা। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার মুখে, সশস্ত্র ডাকাত দল হানা দিলো উত্তরপাড়ার রাজেন্দ্র এভিনিউ এলাকার ইউনিয়ন ব্যাঙ্কে। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তিন দুষ্কৃতী ঢুকে পড়ে ব্যাঙ্কের ভেতর। সকলের মুখেই মাস্ক ছিল, তাই চেহারা পরিষ্কার বোঝা যায়নি। জানা গেছে, তখন কোনও গ্রাহক ছিল না, ব্যাঙ্ক একদম ফাঁকা ছিল। কর্মীরা […]
মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল তৃনমূলের বর্ধমানে।
পূর্ব বর্ধমান ,৬ ফেব্রুয়ারি:- নাগরিক সংশোধিত আইনের প্রতিবাদে বর্ধমান ২ব্লকের শক্তিগরে তৃনমূলের উদ্যোগে এক মৌন মিছিলের আয়োজন করা হয়। মুখে কালো কাপড় বেঁধে কয়েক হাজার তৃনমুল কর্মী এতে অংশগ্রহণ করে।উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শ্যামল দত্ত ও কার্যকরী সভাপতি পরমেশ্বর কোনার। Post Views: 296
আসঞ্জন ক্রিয়ার ফলেই শরীরে ধাতব বস্তু আটকায় , ভ্যাকসিনের জন্য নয় দাবী বিজ্ঞান মঞ্চের।
সুদীপ দাস , ১৪ জুন:- রবিবার দিনভর একটি খবরে তোলপাড় হয় টিভি চ্যানেল। খবরের সেই অংশ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও নেটাগরিকরা চুলচেরা বিশ্লেষন শুরু করে দেয়। সেই খবরে দেখা যায় শিলিগুড়ির ভরতনগরের বাসিন্দা ৫৮ বছরের নেপাল চক্রবর্তীর শরীরে পয়সা, হাতা, খুন্তির মত ধাতব বস্তু আটকে যাচ্ছে। নেপালবাবুর বক্তব্য ছিলো করোনা ভ্যাকসিন নেওয়ার পরই নাকি এই ঘটনা […]



