ডেবরা , ৩০ সেপ্টেম্বর:- তৃণমূল প্রথম থেকেই বারবার রাজ্যপালের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে তাঁর ইমেজ নষ্ট করার চেষ্টা করছে, তবে কোনও লাভ হবে না ! ডেবরার রাধামোহনপুরে কৃষক বিলের সমর্থনে এক কর্মসূচিতে যোগ দিয়ে এমনই দাবি করলেন দাপুটে বিজেপি নেত্রী তথা বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তৃণমূল যতই কৃষি বিল নিয়ে বিরোধিতা করুক না কেন রাজ্যের কৃষকদের সাথে জনসংযোগ করে তাদের কৃষি বিল নিয়ে বোঝানো হবে বলেও দাবি করেন লকেট চট্টোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে ডেবরার রাভা মোহনপুরে বিজেপির জেলা সভাপতি অন্তরা ভট্টাচার্যকে সাথে নিয়ে সভা করতে আসেন দাপুটে এই বিজেপি নেত্রী। অন্যদিকে করোনা নিয়ে অনুপম হাজরার যে মন্তব্যে রাজ্য রাজনীতি সড়গড়ম সেই মন্তব্যের সাথে দলের কোনো সম্পর্ক নেই বলেই স্পষ্ট দাবি লকেট চট্টোপাধ্যায়ের।
Related Articles
১৫৫ তম জন্ম দিবস পালন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের।
উঃ২৪পরগনা, ৫ নভেম্বর:- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ আমাদের আদর্শ। বইয়ের পাতায় নিশ্চয়ই পাওয়া যাবে। আগামী প্রজন্মকে বেশি করে জানতে হবে সেইসব স্মরণীয় বরনীয় মনীষিদের। তার জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করা হল। অতীতটাকে কেউ কখনো ভুলে না যাই। এটাই তো সম্পদ। মঙ্গলবার সকালে নিউ বারাকপুর পুরসভার ৮নং ওয়ার্ডে দেশবন্ধু উদ্যানে আইনজীবী স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫৫ তম […]
মাথাভাঙায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ অব্যাহত , পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ ।
কোচবিহার, ৪ সেপ্টেম্বর:- উত্তেজনা বেড়েই চলেছে মাথাভাঙায়। বিক্ষোভ কর্মসূচী শেষ হতেই ফের তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এবার ওই সংঘর্ষের ঘটনা ঘটে মাথাভাঙা শহরের শনি মন্দির লাগোয়া এলাকায়। দুই পক্ষ থেকে ব্যাপক বোমাবাজি করা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়। বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ। এদিকে ওই ঘটনার […]
চুঁচুড়ায় বিজেপির বিক্ষোভ মিছিল।
হুগলি ,১১ ডিসেম্বর:- ডায়মন্ড হারবারে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার উপর হামলার প্রতিবাদে দিকে দিকে বিক্ষোভ মিছিল চলছে। শুক্রবার দুপুরে চুঁচুড়ায় হুগলি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী, যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ সহ অন্যান্যরা। মিছিল পিপুলপাতি থেকে হাসপাতাল রোড হয়ে ঘড়ির মোড়ে এসে সমাপ্ত […]




