হুগলি , ২৮ সেপ্টেম্বর:- কৃষি আইনেরএর সমর্থনে হুগলির সাংসদ লকেট চ্যাটার্জির নেতৃত্বে বিজেপি কর্মীদের মিছিলে কালো পতাকা দেখালো স্থানীয় কৃষকরাl হুগলির সিঙ্গুরের গোপালনগরের সাউপাড়া এলাকায় l কৃষি আইনের সমর্থনে সানাপাড়া থেকে শুরু হওয়া মিছিল প্রথমে টাটা প্রকল্প দিয়ে যাবার সময় স্থানীয় কৃষকরা সাংসদকে দেখে কান্নায় ভেঙে পড়েন, তাদের দাবি তাদের দেওয়া জমিতে শিল্প হলো না, এত বছর পরেও সরকার চাষযোগ্য করে না দেয়ায় সেখানে ফসল ফলাতে পাচ্ছে নাl বেনাবন হয়ে যাওয়ায় চরম সমস্যায় দিন কাটাচ্ছে তারাl কৃষকদের অভিযোগ শোনার পর গোপালনগর সাউপাড়া চত্বর দিয়ে মিছিল যাবার পথে কৃষি বিল আইনের প্রতিবাদে স্থানীয় কৃষকরা কালো পতাকা দেখায় যদিও পরে সাংসদ জানান কালোবাজারি যারা করে তারাই এই কালোপতাকা দেখিয়েছে কৃষকরা নয় পাশাপাশি তাঁর দাবি সিঙ্গুর থেকে উত্থান শুরু হয়েছিল মমতা ব্যানার্জির,২০২১এর নির্বাচনে সেই সিঙ্গুর থেকেই পতন হবেl কৃষকরা চেয়ার থেকে টেনে নামিয়ে দেবেl যদিও কৃষকদের দাবি তারা এই জমিতে এখন শিল্প চাইl
Related Articles
হাওড়ার সাঁকরাইলে নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন।
হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- হাওড়ার সাঁকরাইলে নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন। ঘটনায় প্রকাশ, হাওড়ার সাঁকরাইল বিধানসভার আন্দুল পঞ্চায়েতের ৫১নম্বর পার্টে শনিবার রাতে ওই ঘটনা ঘটে। নাবালিকার বিয়ে আটকায় সাঁকরাইল ব্লক প্রশাসন। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের জনৈক পাত্রের সঙ্গে বিবাহ হতে যাচ্ছিল আন্দুলের ভান্ডারী পাড়ার এক নাবালিকার। অপ্রাপ্তবয়স্কার বিয়ের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন সাঁকরাইলের বিডিও ও সাঁকরাইল […]
শেয়ার বাজারে মুনাফা পাইয়ে দেওয়ার নামে কোটি প্রতারনার অভিযোগে গ্রেপ্তার
হুগলি, ১৫ মে:- শেয়ার বাজারে টাকা খাটিয়ে তার মুনাফা দেবেন এই মর্মে বহু মানুষের থেকে টাকা তোলে ইউনিক মাল্টি ট্রেড প্রাইভেট কোম্পানী নামে মগড়ার এক সংস্থা।বছর খানেক আগে সংস্থায় টাকা দিয়ে কয়েক মাস টাকা ফেরত পাবার পর আর টাকা পাননি আমানতকারীর। টাকা না পেয়ে মগড়া থানায় অভিযোগ করেন প্রতারিতরা। রাজ্য সরকারের ইওডব্লিউ ডিরেক্টরেট অফ ইকনমিক […]
স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে প্রবীণ নাগরিকের চিকিৎসার ব্যবস্থা করালেন আরামবাগের পৌর প্রশাসক।
আরামবাগ, ১৮ আগস্ট:- দ্রুত স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে এক প্রবীন নাগরিকের চিকিৎসার ব্যবস্থা করলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী। জানা গিয়েছে, আরামবাগ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ঘিয়া গ্রামের বাসিন্দা নাম রবীন্দ্রনাথ রবিন্দ্রনাথ পাকড়ে।বয়স ৬৫ বছর। বর্তমানে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হার্টের সমস্যায় পড়েছেন। সরকারি হাসপাতালের শয্যা না থাকায় সমস্যায় পড়েছিলেন তিনি। এমন কি স্বাস্থ্য সাথী […]










