কলকাতা , ২৮ সেপ্টেম্বর:- নদী ভাঙন রুখতে গঙ্গার পাড় সংস্কারের কাজে হাত দিতে চলেছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। হাওড়া ব্রিজ সংলগ্ন জগন্নাথ ঘাট থেকে শুরু হবে পাড় সংস্কারের কাজ। কাজ চলবে বরানগরের কুন্তি ঘাট পর্যন্ত। খুব শীঘ্রই এই সংস্কারের কাজ শুরু হবে।বন্দর সূত্রে খবর, কলকাতার একাধিক গঙ্গার ঘাট বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত। একাধিক জায়গায় পাড় ভেঙে পড়েছে। বহু জায়গায় পাড়ের নিচের অংশের মাটি ধসে গিয়েছে। উত্তর কলকাতার একাধিক গঙ্গার ঘাট গত কয়েক বছরে ধীরে ধীরে সংস্কারের অভাবে হারিয়ে গেছে। একাধিক ঘাটের চাতাল, সিঁড়িতে ফাটল ধরেছে। বহু জায়গায় লোহার রড বেরিয়ে এসেছে। মাঝেমধ্যেই স্নান করতে নেমে দূর্ঘটনায় পড়ছে বহু মানুষ, এমনকি ভাগ গুলির বর্তমান অবস্থায় যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে প্রাণহানির মত মর্মান্তিক ঘটনাও। নিমতলা ঘাট সংলগ্ন পরের অবস্থা আরও শোচনীয়। সেখানে সেন্ট্রাল ওয়ারহাউজের গুদাম পর্যন্ত ভাঙনের কবলে পড়েছে। যা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন এলাকার স্থানীয় বাসিন্দারা।সেই কারণেই এই সংস্কারের সিদ্ধান্ত।
Related Articles
আগামী ২৮ অক্টোবর বেতন পাবেন সরকারি কর্মচারীরা।
কলকাতা , ২ অক্টোবর:- রাজ্য সরকারের পুজোর ছুটি পড়ে যাচ্ছে ১৯ অক্টোবর থেকে। খুলবে ২ নভেম্বর। কিন্তু বেতন পেতে সমস্যা হবে না। অক্টোবরের বেতন এই মাসের ২৮ আর ২৯ দিয়ে দেওয়া হবে। অর্থ দফতর থেকে সম্প্রতি এ বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। কর্মী দের পুজোর আগে শেষ অফিস করতে হবে ১৬ তারিখ। ১৭ আর ১৮ […]
আর্থিক সমস্যায় পড়া ব্রাহ্মণদের খাদ্য সামগ্রী তুলে দিলেন বেচারাম মান্না।
হুগলি,৩ মে:- হরিপালের বিধায়ক বেচারাম মান্নার উদ্যোগে ও হিমাদ্রী কেমিক্যাল ফাউন্ডেশনের সহযোগিতায় সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে রবিবার বিকালে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাম্ভ্রণ ট্রাস্ট সিঙ্গুর ব্লকের ২০০ জন পুরোহিতদের ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। লকডাইনের জেরে বন্ধ দোকান বাজার। কোন বাড়িতে নিত্যদিনের পুজো করতে যেতে পারছে না। ফলে চরম আর্থিক সমস্যায় পড়েছে। তাই বিধায়ক বেচারাম মান্নার […]
প্রয়াত বিধায়ক খুনের মামলায় নাম জড়ালো রানাঘাটের বিজেপির সাংসদ জগন্নাথ সরকারের।
নদিয়া, ১৪ সেপ্টেম্বর:- নদিয়ার বিধায়ক প্রয়াত সত্যজিৎ রায়ের খুনের মামলায় নাম জড়ালো রানাঘাটের বিজেপির সাংসদ জগন্নাথ সরকারের। সোমবার নদিয়ার রানাঘাট মহকুমা আদালতে সি আই ডি এর এক প্রতিনিধি দল চার্জসিট পেশ করেন। প্রসংগত এই মামলায় এর আগে আরও তিনজনের নাম উঠে এসেছিল। আজ আবার নতুন করে এই মামলায় সাংসদ জগন্নাথ সরকারের নাম চার্জশিটে উঠে এল। […]



