কোচবিহার , ২৬ সেপ্টেম্বর:- একদিকে যেমন মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী, খোলা মশলাপাতি বিক্রি হচ্ছে, তেমনি বেআইনি প্ল্যাস্টিক ও থার্মোকল মজুত হয়ে রয়েছে। এমন অভিযোগ পেয়ে শনিবার কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজারে অভিযানে নামলেন সদর মহকুমা শাসক সঞ্জয় পাল। ওই অভিযানে সদর মহকুমা শাসকের বিশেষ টিম ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তর ও পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর বিশ্বজিৎ রায়। মহকুমা শাসক জানিয়েছেন, “এদিন অভিযানে নেমে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী উদ্ধার হয়েছে। উদ্ধার করা হয়েছে গুটখাও। এই ধরনের অভিযানে মাঝে মধ্যেই নামা হবে, যাতে ক্রেতাদের কাছে সঠিক সামগ্রী পৌঁছায়।” কোচবিহার পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর বিশ্বজিৎ রায় বলেন, “মহকুমা শাসকের নেতৃত্বে এদিন অভিযানে নামা হয়েছিল, মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী ছাড়াও বেশ কিছু প্ল্যাস্টিক ও থার্মোকলও এদিন উদ্ধার হয়েছে।”
Related Articles
বিজেপি নেত্রীর পর দলীয় বিধায়ক, প্রয়াত নেতার মূর্তি নিয়ে প্রকাশ্যে দুই তপনের গোষ্ঠীদ্বন্দ !
সুদীপ দাস , ২৩ জুলাই:- দীর্ঘ ১৭বছর পর প্রয়াত তৃণমূল নেতা তথা একদা কংগ্রেসের বিধায়ক রবীন মুখার্জীর মূর্তি স্থাপনের অনুষ্ঠানকে ঘিরে সরগরম হুগলি জেলার রাজনীতি। নিমন্ত্রন না পেয়ে বৃহস্পতিবার প্রয়াত নেতার সহধর্মীনি তথা বিজেপি নেত্রী সুমা মুখার্জীর আক্ষেপ প্রকাশের পর শুক্রবার নিমন্ত্রন না পাওয়ার অভিযোগ তুললেন খোদ তৃণমূলের বিধায়ক তপন দাশগুপ্ত। প্রসঙ্গত ১৯৯৬ সালে তৎকালীন […]
ডেঙ্গুতেও করোনার কোপ , রিষড়ায় তরুন নাতিকে নিয়ে ঘরছাড়া বৃদ্ধা। প্রশাসনের মধ্যস্থতায় ফিরলেন বাড়িতে।
সুদীপ দাস,৬ মে:- ডেঙ্গুতেও করোনার কোপ। তরুন নাতিকে নিয়ে ঘরছাড়া বৃদ্ধা। চরম অমানবিক ঘটনাটি ঘটেছে রিষড়ার ১৭ নম্বর ওয়ার্ডের হরিসভা এলাকায়। ওই এলাকার বাসিন্দা কেশব দেবনাথের বাড়িতে বছর কুড়ির নাতিকে নিয়ে ভাড়া থাকেন সত্তোরর্দ্ধ মানসি কেওয়াট। দিনকয়েক আগে মানসি দেবী জ্বরে আক্রাম্ত হন। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে গেলে তাঁর ডেঙ্গু ধরা পরে। কয়েকদিনের চিকিৎসায় তিনি […]
হিন্দমোটরে গঙ্গায় তলিয়ে যাওয়া চার মৃতদেহ উদ্ধার।
হুগলি, ১৫ অক্টোবর:- গতকাল হিন্দমোটরের বিবি স্ট্রিট ঘাটে গঙ্গায় তর্পন করতে গিয়ে বানের জলে ভেসে গিয়েছিলেন চার জন। তাদের খোঁজে নামানো হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্সকে। চন্দননগর পুলিশের কমিশনার অমিত পি জাভালগি রাতে গিয়ে স্পিড বোটে গঙ্গা বক্ষে তল্লাসী চালান। চন্দননগর পুলিশের আধিকারীকরা তল্লাসী অভিযানে থাকেন। ডিসি শ্রীরামপুর অরবিন্দ আনন্দ জানিয়েছেন, আজ ভোরে তল্লাসী […]





