কলকাতা , ২৪ সেপ্টেম্বর:- রাজ্য সরকার আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং গ্রামীণ পুলিশ দের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আয়োজিত এক বৈঠকে বলেন আগামী পয়লা অক্টোবর থেকে আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং গ্রামীণ পুলিশ দের মাসিক বেতন এক হাজার টাকা করে বৃদ্ধি করা হবে। এছাড়া অবসরকালীন সুবিধা হিসেবে অঙ্গনওয়াড়ি কর্মীদের তিন লক্ষ টাকা দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। পাশাপাশি উৎসবের মরসুমের কথা মাথায় রেখে প্রাথমিকভাবে রাজ্যের একাশি হাজার হকারকে আগামী মাসে মাথাপিছু দুই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান।
Related Articles
শেওড়াফুলিতে এক যুবতীকে দীর্ঘক্ষন পিছু নেওয়ায় , যুবকের কপালে জুটলো জুটল চর থাপ্পর।
হুগলি , ৯ নভেম্বর:- শেওড়াফুলি এক যুবতীকে দীর্ঘক্ষন ফলো করায় জুটল চর থাপ্পর, কানধরে উঠবোস করে ক্ষমা চেয়ে মিলল নিষ্কৃতি! ভদ্রেশ্বরের ধিতারার বাসিন্দা জয়া সাহা ট্রেন ধরে শেওড়াফুলি যাচ্ছিলেন। তাঁর অভিযোগ তাকে ফলো করতে থাকে এক যুবক। যুবতি তাকে এড়িয়ে শেওড়াফুলি স্টেশনে নামলে ওই যুবকও নেমে পরে।যুবতি কিছুক্ষন জিআরপি থানার সামনে বসে থাকেন। ওই যুবকও […]
পরিযায়ী শ্রমিক সহ আটকে পড়া মানুষজনকে নিয়ে ভেলোর থেকে বিশেষ ট্রেন এল হাওড়ায়।
হাওড়া,১২ মে:- তামিলনাড়ুর ভেলোর থেকে লকডাউনে আটকে পড়া মানুষজনকে নিয়ে মঙ্গলবার বিকালে ২৩ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায় একটি বিশেষ ট্রেন। ভেলোর থেকে আসা ট্রেনটিতে ১,১২৬ জন যাত্রী ছিলেন। পরিযায়ী শ্রমিকরা ছাড়াও এদিন ওই ট্রেনে ফিরলেন ভেলোরে চিকিৎসা করতে গিয়ে আটকে পড়া বেশ কিছু মানুষ এবং অনেক পড়ুয়ারাও। তাদের প্রথমে থার্মাল স্ক্রীনিং করা হয়। যাত্রীদের […]
বন্যা পরিস্থিতি হাওড়ায়।
হাওড়া, ১৮ সেপ্টেম্বর:- ডিভিসির ছাড়া জলে দামোদরের বাঁধ উপচে জল ঢুকতে শুরু করেছে হাওড়ার উদয়নারায়ণপুরেও। হরিহরপুর, কুরচি শিবপুর, টোকাপুর, শিবানীপুর সহ একাধিক জায়গা দিয়ে ঢুকতে শুরু করেছে জল। ইতিমধ্যেই প্লাবিত হয়েছে পাঁচ ছয়টি গ্রাম। জলের তলায় উদয়নারায়নপুর ডিহিভুরসুট রাজ্য সড়ক। Post Views: 256




