শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বর:- বুধবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের ঘোষপুকুরের মৌলানিজোতে অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর সেখানে একটি ১০ চাকা কন্টেনার আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বিদেশি মদ। এই ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃতদের মহম্মদ আজাদ,মহম্মদ জুনেদ,মহম্মদ সাবির,রমেশচন্দ্র। এদের মধ্যে আজাদ,সাবির,জুনেদ উত্তর প্রদেশের বাসিন্দা এবং রমেশচন্দ্র বিহারের বাসিন্দা। এই বিষয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ওসি অভিজিৎ বিশ্বাস জানিয়েছেন যে উদ্ধার হওয়া মদগুলো অরুণাচল প্রদেশ থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।
Related Articles
শেষ তিন পর্বে বাংলার জন্য বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা।
কলকাতা, ১৪ মে:- লোকসভা নির্বাচনের শেষ তিন পর্বে পশ্চিমবঙ্গের জন্য বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সংখ্যা। নির্বাচন কমিশন সূত্র অনুসারে, চতুর্থ দফার তুলনায় রাজ্যে পঞ্চম দফায় ৩২ শতাংশ অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। রাজ্যে আগামী ৩ দফায় ভোট হবে যথাক্রমে ২০ মে, ২৫ মে এবং ১ জুন। যদিও এদিন শুধুমাত্র পঞ্চম দফায় বাহিনীর বৃদ্ধি সংক্রান্ত […]
অমিত শাকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর , কলকাতার কোনো ওয়ার্ড থেকে কাউন্সিলর ভোটে জিতে দেখাক।
ব্যারাকপুর , ১০ এপ্রিল:- শুক্রবার দুপুরে হালিশহর সবুজ সঙ্গের খেলার মাঠে বীজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী ও নৈহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল পার্থী পার্থ ভৌমিকের সমর্থনে নির্বাচনেী জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। এদিনের জনসভায় দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল ছোখে পড়ার মতো। এদিন নিজের বক্তব্যের শুরুতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় শিতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে […]
ভুয়ো শংসাপত্র দিয়ে ফার্মাসিস্টের লাইসেন্স বের করতে গিয়ে ধৃত যুবক।
হুগলি, ২৭ আগস্ট:- ভূয়ো শংসাপত্র দিয়ে ফার্মাসিস্টের লাইসেন্স বের করতে গিয়ে ধৃত এক যুবক।ধৃতের নাম মহম্মদ রাজা, বাড়ি মুর্শিদাবাদে। পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার সন্ধায় চুঁচুড়া ফার্ম সাইড রোডে হুগলি জেলা ড্রাগ কন্ট্রোল অফিসে যায় মহম্মদ রাজা। ফার্মাসিস্টের লাইসেন্স বের করার জন্য। ফার্মাসি কাউন্সিল থেকে যে শংসাপত্র দেয় সেই শংসাপত্র ড্রাগ কন্ট্রোল অফিসে দেখিয়ে ফার্মাসিস্টের […]





