হাওড়া , ২৩ সেপ্টেম্বর:- হাওড়ার নগরপালের নামে খোলা হল নকল ফেসবুক অ্যাকাউন্ট। হাওড়ার পুলিশ কমিশনারের ছবি ও তথ্য দিয়েই খোলা হয়েছে এই ফেক ফেসবুক অ্যাকাউন্টটি। এমনকি সেটি থেকে পাঠানো হয়েছে বহু ফ্রেন্ডস রিকোয়েস্ট। হাওড়ার পুলিশ কমিশনার ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠিয়েছেন ভেবে বন্ধুত্ব করেছেন সকলেই। ওই ফেক ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করা হয়েছে হাওড়ার নগরপাল কুণাল আগরওয়ালের আসল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ছবিও। তাঁর পেশাগত ও ব্যক্তিগত সব তথ্যই আসলটির সাথে একই। মঙ্গলবারই বিষয়টি নজরে আসে সিটি পুলিশের। এরপরেই ভুয়ো প্রোফাইলটি সরিয়ে দেওয়া হয়। হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর,মঙ্গলবারই বিষয়টি প্রথম নজরে আসে। এরপরই তদন্ত শুরু হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলা হচ্ছে। বিভিন্ন সূত্র ধরে জানার চেষ্টা চলছে কে বা কারা এই কাজ করেছে। জনসাধারণকে সতর্ক করতে হাওড়া সিটি পুলিশের ফেসবুক পেজে আসল ও নকল দুটি ফেসবুক প্রোফাইল পাশাপাশি রেখে বোঝানো হয়েছে কোনটি আসল ও কোনটি ফেক।
Related Articles
সাগর দত্ত মেডিক্যাল কলেজে করোনা প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল হবে কিনা তা নিয়ে তৈরি হল সংশয়।
কলকাতা , ২৩ নভেম্বর:- সাগর দত্ত মেডিক্যাল কলেজে করোনা প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল হবে কিনা তা নিয়ে তৈরি হল সংশয়। জানা গিয়েছে, স্বাস্থ্যদপ্তরের প্রয়োজনীয় অনুমোদন এখনও মেলেনি । রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিন স্পুটনিক ফাইভের পরীক্ষামূলক প্রয়োগ হওয়া কথা থাকলেও তার এখনও চূড়ান্ত অনিশ্চয়তায়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশের মতে, এখনও স্বাস্থ্যভবনের তরফে সবুজ সংকেত না মেলায় আর ট্রায়াল […]
দুর্ভিক্ষ ডেকে আনছে কেন্দ্রীয় সরকার – মুখ্যমন্ত্রী।
নবান্ন , ২১ সেপ্টেম্বর:- দুর্ভিক্ষ ডেকে আনছে কেন্দ্রীয় সরকার। জোতদার, ফরে তৈরি করছে। চাষী, ক্ষেতমজুর দের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কৃষিপণ্য লেনদেন ও বাণিজ্য উন্নয়ন বিল’ এবং ‘কৃষিপণ্যের দামে সুরক্ষা ও কৃষক ক্ষমতায়ন এবং চুক্তি সংক্রান্ত বিল’ নিয়ে এই ভাবেই ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে […]
ডুয়ার্সের আদিবাসী অধ্যুষিত চারটি ব্লকে নতুন ১৭৫টি অঙ্গনয়াড়ি কেন্দ্র তৈরির সিদ্ধান্ত।
কলকাতা , ২৫ সেপ্টেম্বর:- রাজ্য সরকার উত্তরবঙ্গের ডুয়ার্সের আদিবাসী অধ্যুষিত চারটি ব্লকে নতুন ১৭৫টি অঙ্গনয়াড়ি কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি, মাল, মাটিয়ালি এবং নাগরাকাটা ব্লকের বিভিন্ন চা বাগানে এই কেন্দ্রগুলি তৈরির জন্যে রাজ্য অনগ্রসর শ্রেনী কল্যান দপ্তর থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এক একটি কেন্দ্র তৈরির জন্যে ১০ […]






