স্পোর্টস ডেস্ক , ২৩ সেপ্টেম্বর:- করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ক্রিকেট বন্ধ থাকলেও, আবারও অনুশীলন শুরু হচ্ছে বালি ক্রিকেট অ্যাকাডেমিতে। ক্রিকেটারদের থার্মাল স্ক্যানিং করে, স্যানিটাইজিং এর পরে করানো হবে অনুশীলন। ৬ দূরত্ব বজায় রেখে, ছোট-ছোট দলে ভাগ করে অনুশীলন করানোর পরিকল্পনা রয়েছে কোচ তথা অ্যাকাডেমির মালিক কল্যাণ ঘোষালের। ১৯৯১ সালে তৈরি হয় বালি ক্রিকেট অ্যাকাডেমি। নিজের অ্যাকাডেমিতে ক্রিকেটার গড়ার কারিগর হয়ে উঠেছেন কল্যাণ ঘোষাল। তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন বাংলার অনেক ক্রিকেটার। লক্ষ্মীরতন শুক্লা, রবিকান্ত সিং, শ্রীবৎস গোস্বামী, দীপক প্রসাদ, অভিষেক মিশ্রা সহ অনেককে। নিজের অ্যাকাডেমি ছাড়াও খিদিরপুর, শিবপুর, টাউন, মোহনবাগান, রাজস্থান ক্লাবের মতো একাধিক ক্লাবে প্রশিক্ষণ করিয়েছেন কল্যাণ বাবু। করোনা পরিস্থিতির পর ক্রিকেটের ভবিষ্যত খুবই জটিল। সামাজিক দূরত্ব বিধি মেনে প্রশিক্ষণ শুরু হলেও, আগের মতো প্রশিক্ষণ দেওয়া কবে থেকে সম্ভব হবে তাই নিয়ে সন্দিহান এই তারকা কোচ। অন্যান্য ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নিজের ছেলে কৌস্তভকেও প্রশিক্ষণ দিচ্ছেন। ছেলেকে আগামী দিনের তারকা ক্রিকেটার গড়ে তুলতে চান তিনি।
Related Articles
জে, পি,নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্য প্রশাসনের দিকেই আঙ্গুল তুললেন রাজ্যপাল।
কলকাতা , ১১ ডিসেম্বর:- বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্য প্রশাসন এর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। আজ রাজভবনে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন গতকাল মানবাধিকার দিবসে রাজ্যে যা ঘটলো তা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জাজনক। গতকালের ঘটনা সংবিধানের পক্ষে অবমাননাকর বলেও তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের শীর্ষ আমলাদের বারবার […]
চোখের জলে মাকে বিদায় চন্দননগরবাসীর।
তরুণ মুখোপাধ্যায়, ১৪ নভেম্বর:- জগদ্বিখ্যাত চন্দননগরের জগদ্ধাত্রীর বিসর্জনের মুহূর্ত শুরু হয়ে গেছে গত চারদিন লক্ষ লক্ষ মানুষ এই উৎসবে অংশ নিয়েছিলেন। সুন্দর সুন্দর মণ্ডপ অনিন্দ্যসুন্দর প্রতিমা আলোর জাদুকরিতে মোহিত হয়েছিলেন দর্শনার্থীরা। আজকে বিদায় বেলায় চন্দননগর বাসীর চোখের জল। -মাতৃ বরণের পালা ইতিমধ্যে বিভিন্ন ক্লাবের প্রতিমা যাত্রা শুরু করেছে চন্দননগরে গঙ্গার ঘাটের দিকে। চন্দননগরের প্রতিমা বিসর্জন […]
বেলুড় মঠে মহা সমারোহে পালিত দোল উৎসব।
হাওড়া, ১৮ মার্চ:- আজ দোল উৎসব। বেলুড় মঠে এই দিনটি মহা সমারোহে পালিত হয়। প্রত্যুষে শ্রীশ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির পর অনুষ্ঠানের শুরু হয়। এরপর সকাল সাতটায় হয় ঊষা কীর্তন। সন্ন্যাসী মহারাজেরা ঠাকুরকে প্রণাম করে ঢোল করতাল আবির নিয়ে উষাকীর্তন করতে করতে মন্দির প্রদক্ষিণ করেন। গানের সাথে নৃত্য ও আবির মাখানো হয়। বেশ কিছুক্ষণ অনুষ্ঠান চলার পর […]








