কলকাতা , ২১ সেপ্টেম্বর:- রাজ্যের যে সমস্ত রেশন গ্রাহক এখনো পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড হাতে পাননি তারা বিশেষ কুপনের মাধ্যমে রেশন দোকান থেকে খাদ্যশস্য সংগ্রহ করতে পারবেন। আগামী বছরের জুন মাস পর্যন্ত অথবা ডিজিটাল রেশন কার্ড হাতে পাওয়া পর্যন্ত এই বাবস্থা কার্যকরী থাকবে বলে খাদ্য দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে। খাদ্য দপ্তরের সচিব পরভেজ আহমেদ সিদ্দিকি জানিয়েছেন কভিড পরিস্থিতির প্রেক্ষিতে সেপ্টেম্বর মাস পর্যন্ত ডিজিটাল রেশন কার্ড বিহীন গ্রাহকদের বিশেষ কুপন এর মাধ্যমে খাদ্যশস্য সংগ্রহের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত অনেক গ্রাহক আবেদন করা সত্ত্বেও ডিজিটাল রেশন কার্ড হাতে পাননি। তাই বিশেষ কুপনের মাধ্যমে খাদ্যশস্য সরবরাহ করা র ব্যবস্থা চালিয়ে যাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যের ৬৫ লক্ষ মানুষ ফুড কুপনের মাধ্যমে রেশনে খাদ্যশস্য সংগ্রহ করছেন। খাদ্য দপ্তর নতুন বিশেষ ফুড কুপনে বারকোডের ব্যবস্থাও রাখছে। যেগুলি ই পিও এস মেশিনে স্ক্যান করার মাধ্যমে ও বরাদ্দ খাদ্যশস্য পাওয়া যাবে।
Related Articles
হাওড়ার দুই মন্ত্রীর গান ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে নেট দুনিয়ায়।
হাওড়া, ২১ অক্টোবর:- আগেও তাঁদের গান রিলিজ হয়েছে। এবার নিজস্ব কন্ঠে পুজোর আগে দূর্গাপুজো নিয়ে গান গাইলেন রাজ্যের দুই মন্ত্রী রাজীব ব্যানার্জি ও লক্ষীরতন শুক্লা। ইতিমধ্যেই সেই গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হাওড়ার এই দুই বিধায়কের শিল্পী মনোভাব মুগ্ধ করেছে রাজ্যবাসীকে। এই দুই মন্ত্রীর ইচ্ছে এই গানগুলি যেন সবাই চারিদিকে ছড়িয়ে দেয়। এমনকি তাঁদের আর্জি দুর্গা […]
ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ নির্ণয়ের পাশাপাশি টিকা দেওয়ারও উদ্যোগ থাকছে দুয়ারে সরকার কর্মসূচিতে।
কলকাতা, ২৯ জানুয়ারি:- দুয়ারে সরকার কর্মসূচির আওতায় এবার চোখ পরীক্ষা, ডায়বেটিস-সহ বিভিন্ন রোগ নির্ণয়ের সুযোগের পাশাপশি করোনা টিকা দেওয়ারও উদ্যোগ নেওয়া হচ্ছে।রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, দুয়ারে সরকার প্রকল্পে স্বাস্থ্যদফতরকে যুক্ত করা হয়েছে। এলাকার কোনও একটি ক্লাব বা সংগঠন বা পঞ্চায়েত অফিসে করোনার টিকা নিয়ে যাওয়া হবে। যাঁরা এখনও করোনার প্রথম, দ্বিতীয় ডোজ পাননি […]
রং-হীন মানুষের জীবনকে রঙীন করে তুলতে অন্যরকম বসন্ত চুঁচুড়ার তিন বন্ধুর।
সুদীপ দাস, ২০মার্চ:- ওঁদের কাছে পৃথিবীটাই অন্ধকার। তাই তাঁদের জীবনও বে-রঙীন। দৃষ্টিহীন সেইসমস্ত মানুষদের নিয়ে রবিবার এক অন্যরকম বসন্ত উৎসবের আয়োজন করলো চুঁচুড়ার তিন বন্ধু রাজেশ মন্ডল, সুজিত দাস ও কাকা রবি পাল। চুঁচুড়া টেনিস গ্রাউন্ড লাগোয়া গঙ্গাপারে বটবৃক্ষের তলায় মনোরম পরিবেশে এই বসন্ত উৎসব আয়োজিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৩৫জন দৃষ্টিহীন ভিক্ষুকদের […]





