হাওড়া , ২১ সেপ্টেম্বর:- গঙ্গায় ভাটার কারনে হাওড়া পুর এলাকায় পানীয় জল সরবরাহের কিছু সমস্যা দেখা দিয়েছে। এইজন্য পানীয় জল সরবরাহ স্বাভাবিক করতে পাইপ লাইন জরুরি ভিত্তিতে মেরামতি করার প্রয়োজন দেখা দিয়েছে। সেই কারণে আগামি এক সপ্তাহ জল সরবরাহের সময়ের কিছুটা পরিবর্তন করা হয়েছে। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, ২২ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সকালে জল সরবরাহ হবে ৬টা থেকে ৮টা পর্যন্ত, দুপুরে ১২টা ১৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যেয় ৭টা থেকে ৯টা পর্যন্ত। কাজ শেষ হলে আগের মতোই নির্দিষ্ট সময়ে জল সরবরাহ করা হবে বলেও পুরনিগম সূত্রে জানানো হয়েছে।
Related Articles
রাজপুর সোনারপুর পুরসভার বনহুগলী পঞ্চায়েত ও খেয়াদহ পঞ্চায়েত এলাকা অতিস্পর্শকাতর হিসেবে ঘোষনা করা হয়েছে ৷
দ:২৪পরগনা,১৯ এপ্রিল:- এই বিষয়ে রাজপুর সোনারপুর পুরসভার প্রধান কার্যালয়ে উচ্চপর্যা্যয়ের বৈঠক হয় ৷ এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১) কলকাতা লাগোয়া গড়িয়া ও গড়িয়া ষ্টেশন এলাকায় যাতায়াত নিয়ন্ত্রন করা হবে ২)এই দুই জায়গায় বাজার ভাগ করে দেওয়া হবে৷ গড়িয়া ষ্টেশনে যে মাছের কাঁটা আছে সেটি আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে ৩) পুরসভার বিভিন্ন জায়গায় […]
ট্যারেন্টুলার আতঙ্ক উলুবেড়িয়ার শ্যামপুর এলাকায়।
হাওড়া , ৩ মে:- ট্যারেন্টুলার আতঙ্ক উলুবেড়িয়ার শ্যামপুরের নাকোল গ্রাম পঞ্চায়েতের কাঁটাগাছি রায়দীঘী এলাকায়। এলাকার মানুষের অভিযোগ দিন ২০ আগে একটি কালো লোমশ মাকড়সার কামড়ে মৃত্যু হয়েছিল সেখ সাজিবুর রহমান নামের ২৭ বছরের এক যুবকের। তখন থেকেই আতঙ্কিত এলাকার লোকজন। আজ এলাকার একটি ভাঙা বাড়ি পরিস্কার করার সময় বেরিয়ে আসে ১০ থেকে ১২ টি এই […]
রাজ্যপালের ভাষণে বাধা বিজেপির।
কলকাতা, ৮ ফেব্রুয়ারি:- রাজ্যপালের অভিভাষণে বাধা বিজেপির।রাজ্যপাল রাজ্যের উন্নয়ন সম্পর্কে বলতে শুরু করতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির নেতৃত্বে বিধানসভার অভ্যন্তরে স্লোগান শাউটিং, কাগজ ছিঁড়ে প্রতিবাদ বিজেপি সদস্যদের। Post Views: 472




