হাওড়া , ১৯ সেপ্টেম্বর:- কলকাতার স্বনামধন্য বেশ কয়েকজন চিকিৎসক এবার সেতুর সূচনা হাওড়ায়।য় কোভিড পরিস্থিতিতে মানুষের পাশে থাকার জন্য সরকারকে সাহায্য করার জন্য উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন। শুধু চিকিৎসা নয় কোভিড পরিস্থিতিতে কি কি করণীয় সেই সম্বন্ধে এরা সকলকে পরামর্শ দেবেন।কোভিড পরিস্থিতির মোকাবিলা করতে শনিবার সকালে হাওড়ার শরৎ সদনে এই টিম ‘সেতু’র ( সমাধানের সন্ধানে ) সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। মঞ্চে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টজনেরা। এই ‘সেতু’র মাধ্যমেই করোনা নিয়ে চিকিৎসকদের পরামর্শ পাওয়া যাবে। মন্ত্রী অরূপ রায় জানান,”৭৪৩৯৩৯৭৮ এবং ৭৪৩৯৪০৩৩০৪ এই দুটি নম্বরে সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত যে কেউ ফোনে চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন। পাশাপাশি মন্ত্রী আরো বলেন , ‘প্রোটেক্ট দ্য ওয়ারিঅর’ নামে ওই সংগঠন যে উদ্যোগ নিয়েছে তিনি তাদের পাশে আছেন। আর তাঁরা চান এই উদ্যোগের মাধ্যমে একদিন সকলে করোনাকে জয় করবে। সকলে করোনামুক্ত হবে।
Related Articles
মোহন-ইস্টের পর নয়া ইনভেস্টর পেয়ে গেল সাদা-কালো ক্লাব ।
স্পোর্টস ডেস্ক , ৬ অক্টোবর:- বাঙ্কারহিল নামের মার্কিন কোম্পানির সঙ্গেই চুক্তিবদ্ধ হল মহামেডান। এদিন সাংবাদিক সম্মেলন করে নয়া ইনভেস্টরের সঙ্গে চুক্তির কথা অনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল। মার্কেট কিউ’ নামে সংস্থাটিরই মাদার কোম্পানি এই বাঙ্কারহিল। যাদের নাম ইতিমধ্যেই ইনভেস্টর হিসেবে উঠে এসেছিল। ক্লাবের হাতে থাকবে ৫০ শতাংশ শেয়ার এবং নয়া ইনভেস্টর পাবে বাকি ৫০ শতাংশ। নয়া ইনভেস্টরের […]
জগদ্ধাত্রীতে আলোর জাদু দেখাতে প্রস্তুতি তুঙ্গে চন্দননগরের আলোক শিল্পীদের।
হুগলি, ৬ নভেম্বর:- আর মাত্র করেকদিন তার পরেই আলোর রোশনাইয়ে ভাসবে গোটা দেশ। দীপাবলি তার পরই আসছে জগদ্ধাত্রী পুজো। আলোর সামিয়ানা প্রস্তুত করতে এখন ব্যস্ত আলোক শিল্পীরা। নাওয়া-খাওয়া ভুলে এখন আলো তৈরি করতে ব্যস্ত গোটা চন্দননগরের আলোক শিল্পীরা। চন্দননগরের আলোর সুখ্যাতি জগৎ জোড়া। শুধু দেশ নয়। বাইরের দেশেও পারি দিয়েছে চন্দননগরের আলো। তবে জগদ্ধাত্রী পুজোর […]
বাংলার রাজনীতিতে একটা যুগের অবসান হলো – অরূপ রায়।
হাওড়া, ৫ নভেম্বর:- সুব্রতদার প্রয়াণে বাংলার রাজনীতিতে একটা যুগের অবসান হলো। সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে স্মৃতিচারণ করে এই মন্তব্য করলেন মন্ত্রিসভায় তাঁর সহকর্মী অরূপ রায়। শুক্রবার সকালে হাওড়ায় বালির একটি শ্যামাপূজায় এসে অরূপ রায় প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় সম্পর্কে স্মৃতিচারণ করে বলেন, “রাজনীতিতে একটা যুগের অবসান হলো। আমাদের জীবন ছাত্র রাজনীতির মাধ্যমে শুরু হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়ের হাত […]





