হুগলি , ১৮ সেপ্টেম্বর:- বিজেপি দলকে চাঙ্গা করতে হুগলি জেলার আরামবাগে হাজির বিজেপি নেতা মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়। শুক্রবার আরামবাগে আসেন বিজেপি দলের এই দুই হেভিওয়েট নেতা। আরামবাগ বারবার উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক সংঘর্ষে। কিছুদিন আগেও গোঘাটে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। এবার আরামবাগে দলের নেতা কর্মীদের চাঙ্গা করতে হাজির হলেন বিজেপি দলের দুই নেতা। এদিন আরামবাগে এসে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুকুল রায়। এদিন মুকুল রায় বলেন রাজ্যে গণতন্ত্র নেই। বিভিন্ন জায়গায় বিজেপি নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে। কিন্তু গত লোকসভা ভোটে বোঝা গেছে মানুষ কাদের সাথে রয়েছে এবং আগামী দিনে কাদের সাথে থাকবে।তৃণমূলের উদ্দেশ্যে মুকুল রায় আরো বলেন জোর করে ক্ষমতা দখল করা যায়না। মানুষের ভালোবাসায় ক্ষমতায় আসতে হয়।
Related Articles
অমরপুর জমি জটে এবার বিঁশবাহ জলে কামারপুকুর – বিষ্ণুপুর রেল লাইনের কাজ।
হুগলি, ২৯ জানুয়ারি:- আগে নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধান তারপর জমি হস্তান্তর এরকমই দাবীতে আজ গোঘাট 2 নং বিডিও অফিস চত্বরে পূর্ব রেলের আধিকারিকদের সঙ্গে বাক্য বিনিময়ে জড়িয়ে পড়লেন অমরপুরবাসী এবং চাষীরা। অবশ্য অমরপুর থেকে বিষ্ণুপুর রেল সংযোগের কাজ থমকে ছিল অমরপুরে জমি জটে এবং এ প্রসঙ্গে বেশ কয়েকবার এরকম খবর ছড়িয়ে পড়েছিল যে অমরপুরে জমি […]
খড়দহে ইলেকট্রিক স্ট্রিলে কাজ চলাকালীন পাইপলাইনে গ্যাস লিক করে মৃত্যু দুই শ্রমিকের।
উঃ২৪পরগনা, ৩ আগস্ট:- খড়দহে ইলেক্ট্রস্টিলে কাজ করার সময় পাইপলাইন থেকে কার্বন মনোক্সাইড গ্যাস লিক করে যায় মেনটেনেন্স করার সময় দুজনের মৃত্যু হয়। এদের কামারহাটি ইএসআই হসপিটালে নিয়ে আসা হয়েছে। এরা হলেন শ্রমিক রঞ্জিত সিং ও ঠিকাদার স্বপ্নদ্বীপ মাহাতো। আর একজন রোহিত মাহাতো অসংখ্যজনক তাকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এরা তিনজন এর মধ্যে একজন […]
বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়েই চন্দনগরের সমাপ্ত নির্বাচন, ভোট পরলো ৭০ শতাংশের বেশী।
সুদীপ দাস, ১২ ফেব্রুয়ারি:- বিক্ষিপ্ত কয়েকটি ঘটনার মধ্য দিয়েই বহু প্রতিক্ষিত চন্দননগর পুরনিগম নির্বাচনের ভোট প্রক্রিয়া সমাপ্ত হলো। মোট ৩৩টি ওয়ার্ড হলেও ১৭নম্বর ওয়ার্ড বাদে ৩২টি ওয়ার্ডের নির্বাচন হলো শনিবার। বাদ যাওয়া ওয়ার্ডের বিজেপি প্রার্থী গোকুল পাল প্রয়াত হওয়ায় আপাতত সেই ওয়ার্ডে পালন বন্ধ রাখা হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে নির্বাচন শুরু হয়। পূর্ব ঘোষনা […]











