কলকাতা , ১৮ সেপ্টেম্বর:- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অক্টোবরে পরীক্ষা নেওয়ার ছাড়পত্র দিয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ জানিয়েছেন করোনা আবহে সেপ্টেম্বরের বদলে অক্টোবরে পরীক্ষা নেওয়ার ব্যাপারে ইউজিসির কাছে আবেদন জানানো হয়েছিল। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে ইউজিসি আগামী ১৮ অক্টোবরের মধ্যে সব পরীক্ষা নিয়ে নেওয়ার ছাড়পত্র দিয়েছে। কিন্তু অক্টোবরের মধ্যেই ফলপ্রকাশ বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, রাজ্য সরকার অক্টোবরেই এই পরীক্ষা নেওয়ার কথা ভেবেছিল। সেইমতো করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ইউজিসির কাছে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন সাড়া দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অক্টোবরের প্রথম দিকেই পরীক্ষা নেওয়া হবে। পুজোর পরেই ফলাফল প্রকাশ করার নির্দেশও দেওয়া হয়েছে। উল্লেখ্য প্রথমে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কেন্দ্রীয় সরকার সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে এই পরীক্ষা নেওয়ার কথা বলেছিল। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার সেই সময়সীমা বাড়ানোর কথা বলেছিল।
Related Articles
থানা থেকে চুরি ১৮টি বন্দুক,গ্রেফতার জামবনি থানার সাব ইনস্পেক্টর।
ঝাড়গ্রাম,২২ জানুয়ারি:- ঝাড়গ্রামের লালগড় থানা থেকে ১৮টি আগ্নেয়াস্ত্র চুরির অভিযোগে জামবনি থানার সাব ইনস্পেক্টর তারাপদ টুডুকে বুধবার গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। তারাপদের সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও তিন জনকে। তাঁরা যদিও পুলিশ কর্মী নন। জেলা পুলিশ চার জনকেই গ্রেফতার করেছে। এ দিন তাঁদের আদালতে তোলা হলে, বিচারক সকলকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার […]
মন্ত্রীত্ব ছেড়ে রাজীবের কান্না নাটক ছাড়া কিছু নয় , ডোমজুড়ে লক্ষাধিক ভোটে হারবেন রাজীব – অরূপ রায়।
হাওড়া , ২২ জানুয়ারি:- মন্ত্রীত্ব ছেড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের কান্না আসলে নাটক ছাড়া কিছু নয়। অন্য দলের হয়ে ডোমজুড়ে রাজীববাবু প্রার্থী হলে লক্ষাধিক ভোটে হারবেন। হাওড়ায় প্রতিক্রিয়া দিলেন মন্ত্রী অরূপ রায়। রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া প্রসঙ্গে এদিন সমবায় মন্ত্রী অরূপ রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ায় কোনও মানে হয়না। এটা অর্থহীন। আর […]
বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস রাজ্যের।
কলকাতা, ১৩ ডিসেম্বর:- বর্ধমান রেল স্টেশনের প্ল্যাটফর্মে জলের ট্যাংক ভেঙে পড়ার ঘটনায় রাজ্য সরকার উদ্বেগ প্রকাশ করেছে। মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী আজ পূর্ব বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজির সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে খোঁজ খবর নেন। মৃত দের পরিবারের পাশে থাকতে এবং আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করতে তিনি নির্দেশ দিয়েছেন। পূর্ব বর্ধমানের জেলাশাসককে রেলের সঙ্গে সমন্বয় […]







