হাওড়া , ১৬ সেপ্টেম্বর:- হাওড়ার রানীহাটিতে মঙ্গলবার মধ্যরাতে একটি গ্যাস সিলিন্ডারের গাড়িতে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি ঝুপড়ি ঘরেও। তবে হতাহতের খবর নেই। দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, গ্যাস সিলিন্ডার বোঝাই লরিতে রাত ১২ – ২৫ মিনিট নাগাদ আগুন লাগে। ৬ নম্বর জাতীয় সড়কের উপর রানিহাটি মোড়ে ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি বাস স্ট্যান্ডে ধাকা মারে বলে অভিযোগ। এরপরই গাড়িটিতে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে শুরু করে লরিটি। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গাড়িটিতে প্রায় শ’খানেক কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার ছিল বলে জানা গেছে।
Related Articles
আই,পি,এস ও আই,এ,এস অফিসার কে ভয় দেখানো হচ্ছে ,অঘোষিত জরুরী অবস্থা তৈরি করেছে কেন্দ্র -কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
হুগলি , ১২ ডিসেম্বর:- রাজ্যে আই, পি, এস ও আই, এ, এস অফিসার কে ভয় দেখানো হচ্ছে। তিনজন অফিসারকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। দেশে একটা অঘোষিত জরুরী অবস্থা তৈরি করেছে কেন্দ্র। শনিবার দলীয় কর্মসূচিতে হাজির হয়ে এভাবেই বিজেপি কে নিশানা করেছেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নাড্ডা ইস্যুতে তিনি কেন্দ্রের আধিকারিক কে অমিত […]
রাতের আকাশে আলোর রহস্য।
হাওড়াঃ, ১৫ ডিসেম্বর:- বৃহস্পতিবার সন্ধ্যায় রাতের আকাশে আলো-রহস্য দেখা গেলো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কয়েক সেকেন্ডের জন্য এই রহস্যময় আলো দেখা গেছে বলে জানা গেছে। এই ঘটনা কীভাবে তা অবশ্য জানা যায়নি। এদিনই অগ্নি ৫ পরীক্ষা করেছে ভারত। সেই মিশাইলের আলো কিনা তাও জানার চেষ্টা চলছে। সাধারণ মানুষের মধ্যে এনিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে। যদিও কয়েক মিনিটের […]
গুরুং শিবিরের সঙ্গে সমঝোতায় রাজী নন বিনয় তামাং , শাঁখের করাতের মুখে মমতা ।
কলকাতা , ২ নভেম্বর:- পাহাড়ে রাজনীতির রাশ নিজের হাতে ফিরে পেতে মরিয়া তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পাহাড় রাজনীতিতে গোর্খা জনমুক্তি মোর্চার বিতর্কিত নেতা বিমল গুরুঙ্গের প্রত্যাবর্তন ও তাঁর প্রতি আস্থা জ্ঞাপনের কারণেই মুখ্যমন্ত্রী পাহাড় ও লাগোয়া তরাই ডুয়ার্সে ফের ঘাস ফুলের মাথা তোলার স্বপ্ন দেখছেন বলে অভিমত রাজনৈতিক মহলের। কিন্তু মোর্চার বর্তমান অভ্যন্ত্রীন সমীকরণই এখন […]







