স্পোর্টস ডেস্ক , ১৫ সেপ্টেম্বর:- আইপিএল শুরু হবার আগে আগে সমস্ত রকম প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে হাজির হয়ে গেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমে শারজা স্টেডিয়ামের পরিকাঠামো ঘুরে দেখেছেন মহারাজ। এমিরেটস ক্রিকেট বোর্ড কর্তাদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছেন টুর্নামেন্ট নিয়ে। বুধবার আবুধাবিতে পৌঁছবেন সৌরভ। ক্রিকেটারদের জন্য তৈরি “বায়ো বাবল” সহ সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখছেন বোর্ড প্রেসিডেন্ট। মূলত টুর্নামেন্ট শুরুর আগে করোনা আবহে স্বাস্থ্যবিধি সংক্রান্ত যাবতীয় নিয়ম সঠিকভাবে পালন হচ্ছে কিনা সেটাই খতিয়ে দেখছেন সৌরভ। বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজন করায় ছিল বোর্ডের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে গত বছরের চ্যাম্পিয়ান রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও রানার্স মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এর ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। আইপিএলে খরচ কমাতে বোর্ড প্রেসিডেন্ট হয়ে দায়িত্ব নেওয়ার পরই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন সৌরভ। শুধু ম্যাচ হবে। ফ্র্যাঞ্চাইজি দলের অধিনায়করা উপস্থিত থাকবেন। ২৩ সেপ্টেম্বর ভারতে ফিরে আসার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
Related Articles
আমি বিশ্বাসঘাতক নই মীরজাফরও নই , আমি নৈতিকতার জলাঞ্জলি দিইনি – শুভেন্দু অধিকারী।
পূর্ব-বর্ধমান , ২২ ডিসেম্বর:- আমি নৈতিকতার জলাঞ্জলি দিইনি। ১৯৯৮ সালে যদি অটল বিহারি বাজপেয়ি, লালকৃষ্ণ আদবানি হাত না ধরতেন তাহলে তৃণমূল দল থাকত না। সেদিন অটল বিহারি বাজপেয়ি আর লালকৃষ্ণ আদবানির জন্য তৃণমূল দল তৈরি হয়েছিল। ছোট আঙারিয়া এ গণহত্যার কথা সেদিন কেউ অস্বীকার করতে পারবেন না যদি না এন,ডি ,এ সরকার পাঠাতো তাহলে ওই […]
হাতে ধরে ভোট করানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে।
হুগলি, ৮ জুলাই:- পুলিশের এক কর্মী ভোটারদের হাতে ধরে ভোট করিয়ে দিচ্ছেন। অবাক ছবি পোলবা পঞ্চায়েতের ১০ নম্বর বুথ, উচাই প্রাথমিক বিদ্যালয়ে। ওই বুথের ভিতরেই রয়েছেন সেই পুলিশ কর্মী। তিনিই ভোটারদের হাত ধরে ব্যালট পেপার বক্সে ফেলা দেখিয়ে দিচ্ছেন। ওই কেন্দ্রের ভোটাররই এই অভিযোগ করছেন।এবিষয়ে বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, পুলিশ তৃণমূলের হয়ে ভোট করবে […]
হুগলি জেলা জুড়ে মর্যাদার সাথে পালিত হলো কাজী নজরুল ইসলামের জন্মদিন।
মহেশ্বর চক্রবর্তী , ২৫ মে:- হুগলি জেলা জুড়ে মর্যাদার সাথে বিদ্রোহি কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালিত হয়। প্রেম, মানবতা ও বিদ্রোহের প্রতীক কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনে সামিল হুগলি জেলাবাসী। এদিন জেলার বিভিন্ন জায়গায় কবির মুর্তিতে মাল্যদান থেকে শুরু করে সরকারি স্বাস্থ্য বিধি মেনে কবির জীবনী আলোচনা ও আদর্শ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট […]




