হাওড়া , ১৫ সেপ্টেম্বর:- আটার বস্তা বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল রাস্তায়। মঙ্গলবার ভোর ৫-২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। বিদ্যাসাগর সেতু পার করে এজেসি রোড ঢোকার মুখে ঘটে যায় ওই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ড, হেস্টিংস থানার পুলিশ। প্রথমে রেকার আনা হলেও আটার লরিটিকে রাস্তা থেকে সরানো যায়নি। পরে ওই গাড়ি থেকে আটার বস্তা আনলোড করা হয়। এরজন্য আরও দুটি গাড়ি আনা হয়। এরপর সকাল পৌনে ৯টা নাগাদ রেকারের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত আটার লরিটিকে রাস্তা থেকে তোলা হয়। এই দুর্ঘটনা প্রসঙ্গে বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর শৈবাল পাল জানান, দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে দুর্ঘটনার কারণে ওই লেন দিয়ে শুধু ছোটো গাড়ি পাস করানো হচ্ছিল। পরে লরিটি রেকার দিয়ে তোলা হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
Related Articles
বৃক্ষ রোপনের মাধ্যমে স্টেট ব্যাংক দিবস পালন আরামবাগে।
হুগলি, ১ জুলাই:- ১ লা জুলাই মানেই স্টেট ব্যাঙ্ক দিবস।এই জন্য সারা রাজ্য জুড়ে পালিত হলো স্টেট ব্যাঙ্ক দিবস। সেই মতো স্টেট ব্যাঙ্কের হুগলির আরামবাগ শাখাও এই দিনটি মর্যাদার সাথে পালন করে।ব্যাঙ্ক দিবস উপলক্ষে করোন পরিস্থিতি পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক করে তুলতে বৃক্ষরোপন কর্মসূচি নেয়।বৃহস্পতিবার সকালে আরামবাগের বয়েজ হাইস্কুল মাঠে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। আরামবাগ […]
করোনার নমুনা পরীক্ষার ছাড়পত্র পেল কলকাতার এসএসকেএম !
প্রদীপ সাঁতরা,১৪ মার্চ :- করোনার নমুনা পরীক্ষার জন্য ছাড়পত্র পেল কলকাতার এসএসকেএম। এই প্রথম রাজ্যের কোন কোনও হাসপাতালে শুরু হবে করোনার নমুনা পরীক্ষার কাজ। বেলেঘাটা আইডি হাসপাতালের পাশে কেন্দ্রীয় সংস্থা নাইসেডের পর এই প্রথম রাজ্যের কোনও হাসপাতালে এই পরীক্ষা হবে। এই পরীক্ষা হবে এসএস কেএমের মাইক্রোবায়োলজি বিভাগে। এ মাসের মধ্যেই উত্তরবঙ্গ মেডিক্যাল , মেদিনীপুর […]
প্রেমিকার বাড়ির লোকজনের মারধোর হুমকি,বিষ খেয়ে আত্মঘাতী প্রেমিক।
প্রেমিকার বাড়ির লোকজনের মারধোর হুমকি। বিষ খেয়ে আত্মঘাতী প্রেমিক।মৃতের নাম তন্ময় নন্দী(১৭)। ঘটনায় ব্যাপক উত্তেজনা চন্দনপুরে। অভিযুক্তদের মারধোর করে উত্তেজিত জনতা।ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ এসে দুজনকে আটক করে নিয়ে যায় । গতকাল সকালে তন্ময়কে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারধোর করে প্রেমিকের বাড়ির লোক এমনই অভিযোগ।পরিবারের অভিযোগ তাকে ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ খাইয়ে দেওয়া হয়।প্রথমে চুঁচুড়া হাসপাতালে […]






