হুগলি , ১৩ সেপ্টেম্বর:- এক মাসের বেশি সময় ধরে ঘরের মধ্যে বৃষ্টির জমা জল ঘরে ঢুকে যাওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ করলেন পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। রবিবার রাস্তার মধ্যে বেঞ্চ পেতে মহিলারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। বাসিন্দাদের অভিযোগ দিল্লী রোডের ধারে নতুন নতুন কারখানা তৈরির ফলে ডানকুনি বৈদ্যবাটির নিকাশি নালা বন্ধ হয়ে গিয়েছে। ফলে রাস্তার জল বাড়িতে ঢুকে যাচ্ছে। পঞ্চায়েতকে জানিয়ে কোন কাজ হয়নি। তাই বাধ্য হয়েই প্রতিবাদে নেমেছি। এলাকার তৃণমূল সভাপতি বিকাশ দাস কার্যত পঞ্চায়েতের বিরুদ্ধেই সরব হয়েছেন। তার দাবি আগের পঞ্চায়েতের সদস্যরা রাস্তায় নিকাশী ব্যাবস্থা ঠিকঠাকই করেছিল, ফলে কোনো সমস্যাছিল না। এখন নতুন করে বাড়ির থেকে রাস্তা উঁচু হলেও নিকাশী ব্যাবস্থা ঠিক না থাকায় বাড়িগুলিতে জল জমে যাচ্ছে। ফলে সমস্যায় পড়ছে এলাকার মানুষ। বিভিন্ন কারখানার বর্জ্য, পাশাপাশি কোভিড হসপিটালের জলও জমে যাচ্ছে বলেও দাবি তাদের। অবলম্বে নিকাশী ব্যাবস্থা করার দাবী ও তোলেন তিনি।
Related Articles
NRC ও CAA এর বিরুদ্ধে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৫ কিমি রোড রেস আয়োজন।
পশ্চিম মেদিনীপুর,২১ ফেব্রুয়ারি:- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছাত্র যুব শিক্ষক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্বন্বয় মঞ্চের উদ্যোগে প্রথম বর্ষের ৫ কিমি রোড রেস অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুররের শালবনি এলাকায়, ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই দৌড় থেকে পশ্চিমবঙ্গের একতা ও মৈত্রীর শপথ নেওয়া হয় ও NRC এবং CAA এর বিরুদ্ধে প্রচার মানুষকে সচেতন করা হয় […]
আগামী তিনমাস আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব থাকবেন কিনা সেটা মুখ্যমন্ত্রী ঠিক করবেন – চন্দ্রিমা ভট্টাচার্য।
কলকাতা , ৩১ মে:- মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি প্রসঙ্গে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ যেভাবে মুখ্যমন্ত্রীর দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন তা আইনসম্মত নয় এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী বলে পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন। আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করে তিনি বলেন সব আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আইনমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তা কাম্য নয়। হেরে প্রতিহিংসার রাজনীতি […]
মধ্যরাতে চার দিনের সদ্যোজাতকে নিয়ে তিন হাসপাতাল ঘুরলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার ক্রোমা।
স্পোর্টস ডেস্কহুগলি , ৯ জুন:- মধ্যরাতে চার দিনের সদ্যোজাতকে নিয়ে তিন হাসপাতাল ঘোরার পর অবশেষে পার্কস্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে পারলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার ক্রোমা। জানা গিয়েছে, ক্রোমার চারদিনের সদ্যজাত সন্তানের রবিবার জন্ডিস ধরা পড়ে। এরপরে তাকে শহরের একাধিক হাসপাতলে নিয়ে গেলেও ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। প্রতিক্ষেত্রেই করোনার দোহাই দেওয়া হয়। ক্রোমার পরিবার […]



