বাঁকুড়া, ১২ সেপ্টেম্বর:- রাজ্য বিজেপির যুব মোর্চার সম্পাদক তথা আসানসোলের বিজেপি নেতা বাপ্পা চ্যাটার্জি কে গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ গতকাল আসানসোলে অবস্থান-বিক্ষোভে সামিল হলে তাকে গ্রেপ্তার করা হয়। তারই প্রতিবাদে শনিবার বিষ্ণুপুর শহরে রসিকগঞ্জ বাস স্ট্যান্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার কর্মীরা। প্রায় দশ মিনিট পথ অবরোধ করে তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলে। এর ফলে রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয় রাস্তার দু’ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার বাস ও যাত্রীবাহী গাড়ি। ফলে চরম সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি হরকালী প্রতিহার বলেন, শাসকদল পুলিশের সহযোগিতা নিয়ে বিজেপির জনমুখী আন্দোলনকে খর্ব করার চেষ্টা করছেন। এছাড়াও তিনি বলেন 2021 সালে সাধারণ মানুষ ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবেন জনগণের উপরে পুলিশ নয়।
Related Articles
স্বেচ্ছামৃত্যুর আবেদন দিয়ে চিঠি প্রতিবন্ধীর মহিলার।
মালদা,৩ জানুয়ারি:- দৃষ্টিহীন মমতা চান না আর বাঁচতে। ছোটবেলার দুর্ঘটনায় হারিয়েছেন দুই চোখ। জুটছে না পর্যাপ্ত সরকারি সাহায্য। দরিদ্র দিনমজুর বৃদ্ধ বাবা মার সংসারে বসে হতাশায় ভুগছেন মমতা দাস। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার ১ নং ব্লকের বারোডাঙ্গা গ্রামে। মমতা দাস ছয় ভাইবোন। তিনি সবচাইতে বড়। তার তিন বোনের বিয়ে হয়ে গেছে বড় দুই ভাই […]
মুখ্যমন্ত্রীর অসন্তোষের পর নড়েচড়ে বসলো হাওড়া পুরনিগম।
হাওড়া, ২২ নভেম্বর:- গতকালই নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। হাওড়ার দিক থেকে নবান্নে আসার রাস্তা কেন জল দিয়ে ধোয়া হয় না, তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছিলেন তিনি। আর মুখ্যমন্ত্রীর সেই অসন্তোষের পরই নড়েচড়ে বসেছে হাওড়া পুরনিগম। আজ দুপুর থেকেই তাদের কাজে নামতে দেখা গেছে। এদিনই ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে […]
রক্ষকই ভক্ষক, এবার অস্ত্র সরবরাহে গ্রেপ্তার পুলিশের হোমগার্ড।
উঃ২৪পরগনা,২৪ জানুয়ারি:- অস্ত্র সরবরাহের দায়ে কোলকাতা পুশিসের এক হোমগার্ডকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম বাপন কর্মকার। উত্তর ২৪ পরগণার গোপালনগর থানার ভবানিপুরের বাসিন্দা। কোলকাতা পুলিশের হোমগার্ডে কর্মরত। বৃহস্পতিবার তাকে ভবনি পুর থেকে গ্রেপ্তাত করে গোপালনগর থানার পুলিশ। সূত্রের খবর, চলতি মাসের ২০ তারিখে গোপালনগর থানার ভবানিপুরের সৌমিক মণ্ডল নামে এক যুবকে আস্ত্র সহ গ্রেপ্তার […]







