হুগলি , ১২ সেপ্টেম্বর:- আরামবাগের গুরুত্বপূর্ণ সেতুতে হটাৎ ধস চাঞ্চল্য এলাকায়। আরামবাগ রামকৃষ্ণ সেতুতে হটাৎ করে ধস নাবার ঘটনাকে কেন্দ্র করে শনিবার চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পল্লীশী থেকে ওঠা ব্রীজের মুখে হঠাৎই ধস নাবে।সেতুর বেশ কিছু অংশ নীচের দিকে ঢুকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে যান আরামবাগ থানার পুলিশ। তারা জায়গায়টিকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখেন। ওই জায়গায়র পাশ দিয়ে যানবাহন যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। তবে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হয়েছে।গুরুত্বপূর্ণ এই সেতুতে হটাৎ ধস নাবার ঘটনায় সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা।
Related Articles
প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ হাওড়ার পরিবার।
হাওড়া , ৩১ আগস্ট:- প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ হাওড়া। শোকস্তব্ধ তাঁর পরিবার। সোমবার এই খবর আসার পর কার্যতই শোকে ভেঙে পড়েছেন তাঁর পরিবার পরিজনেরা। মধ্য হাওড়ার নেতাজী সুভাষ রোডের বাড়িতে বসে দাদার স্মৃতিচারণ করতে গিয়ে বোন স্বাগতা দাস মুখোপাধ্যায় বলেন, “তিনি ( প্রণব মুখোপাধ্যায় ) ভারতবর্ষের মন্ত্রী ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন। ভারতের রাজনীতির […]
উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের দুই সাংসদ ভোট দেওয়ায় তৈরি হলো নতুন বিতর্ক।
কলকাতা, ৬ আগস্ট:- দলীয় নির্দেশ অমান্য করে তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা দুই সাংসদ উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। আজ নতুন দিল্লির সংসদ ভবনে অনুষ্ঠিত দেশের উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ পর্বে কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ শিশির অধিকারী এবং তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ দিব্যেন্দু অধিকারী ভোট দেন। বেলা সাড়ে বারোটা নাগাদ তারা ভোট দিতে যান। […]
শাসকদল এখন করোনা ভাইরাসের কথা ভাবছে না তাদের এখন একটাই আতঙ্ক পুরসভা নির্বাচন – মুকুল রায়।
নদীয়া,১৫ মার্চ :- রবিবার নদিয়ার ফুলিয়ার একটি লজে আসন্ন পুরসভা নির্বাচন নিয়ে বিজেপি পার্টির পক্ষ্য থেকে এক বিশেষ সভার আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন সর্বভারতীয় বিজেপি নেতা মুকুল রায়, রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার ও অন্যন্য নেতৃত্ব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাংসদ জগন্নাথ সরকার বলেন রাজ্যের শাসক দল এখন করোনা ভাইরাসের কথা ভাবছে না তাদের এখন […]




